Skip to content
আগস্ট 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বছরের পর বছর ২১ জুলাইয়ের সভা, মমতা অভিষেককে আইনি নোটিশ কলকাতা হাইকোর্টের

বছরের পর বছর ২১ জুলাইয়ের সভা, মমতা অভিষেককে আইনি নোটিশ কলকাতা হাইকোর্টের

Online Desk জুন 19, 2026
mamata-abhishek-hc.png

ওঙ্কার ডেস্ক: ২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশকে কেন্দ্র করে কলকাতা হাই কোর্টে দায়ের মামলার শুনানিতে তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক পক্ষকে নোটিস জারি করেছে আদালত। নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের বক্তব্য আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২১ জুলাই ধর্মতলায় অনুষ্ঠিত শহিদ দিবসের সমাবেশকে ঘিরে দায়ের হওয়া এক আবেদনের ভিত্তিতেই এই নোটিস জারি করা হয়েছে। আবেদনকারীর অভিযোগ, প্রতি বছর এই বিশাল জনসমাবেশের কারণে শহরের স্বাভাবিক জনজীবন, যান চলাচল এবং সাধারণ মানুষের চলাফেরায় ব্যাপক প্রভাব পড়ে। সেই বিষয়গুলি আদালতের নজরে এনে প্রয়োজনীয় নির্দেশের আবেদন জানানো হয়েছে। শুনানির সময় আদালত জানায়, অভিযোগের বিষয়বস্তু এবং আবেদনকারীর বক্তব্য বিবেচনা করে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত জানা প্রয়োজন। সেই কারণেই মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ সংশ্লিষ্টদের নোটিস পাঠানো হয়েছে। তাঁদের জবাব পাওয়ার পরই আদালত পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবে।
প্রসঙ্গত, ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিগুলির অন্যতম। ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের আন্দোলনের সময় পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যুর স্মৃতিতে প্রতি বছর এই দিনটি ‘শহিদ দিবস’ হিসেবে পালন করে তৃণমূল। ধর্মতলার সমাবেশকে ঘিরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক কর্মী-সমর্থকের সমাগম ঘটে। ফলে নিরাপত্তা ব্যবস্থা, ট্র্যাফিক নিয়ন্ত্রণ, জনসমাগম পরিচালনা এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে প্রতি বছরই বিশেষ উদ্যোগ নিতে হয়। এবারের সমাবেশের আগেই বিষয়টি আদালতে পৌঁছনোয় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তবে আদালতের তরফে এখনও কোনও চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়নি।

Post Views: 89

Continue Reading

Previous: সন্তানকে আটকে রেখে বধূকে ধর্ষণ, শওকতের বিরুদ্ধে অভিযোগ মহিলার
Next: সাইবার অপরাধের একটি চক্র চালানোর অভিযোগে রাজস্থান থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ

সম্পর্কিত গল্প

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026
1000370615.jpg

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক শিয়ালদহ শাখায়, বাতিল একাধিক লোকাল!

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.