Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • যাদবপুরে পঠনপাঠন শুরু হয়েছে স্বাভাবিক ছন্দে

যাদবপুরে পঠনপাঠন শুরু হয়েছে স্বাভাবিক ছন্দে

Online Desk মার্চ 17, 2025
sssdsss.png

নিজস্ব সংবাদদাতা : যাদবপুরকাণ্ডের পর সোমবার বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন শুরু হয়েছে স্বাভাবিক ছন্দে। তৃণমূল-ঘনিষ্ঠ অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের শাস্তির দাবিতে সুবর্ণ জয়ন্তী ভবনের বাইরে মাটিতে বসে ক্লাস করছেন কলা বিভাগের পড়ুয়ারা।
গত ১ মার্চ যাদবপুরে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সম্মেলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার অভিযোগ ওঠে। জখম হন পড়ুয়ারাও। সেই রাতেই আহত ছাত্রদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন উপাচার্য ভাস্কর গুপ্ত। সেখানে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। তার পর থেকেই রক্তচাপ জনিত কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন উপাচার্য। যাদবপুরকাণ্ডের ১৭ দিনের মাথায় ফের নিজের দফতরে এলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। সোমবার সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ বিশ্ববিদ্যালয়ে ঢোকেন উপাচার্য। প্রথমেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আধিকারিক তথা রেজিস্ট্রার, সহ-উপাচার্য প্রমুখের সঙ্গে বৈঠকে বসেন তিনি। গত কয়েক দিনে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের যে পরীক্ষাগুলি হয়নি, সে সব পরীক্ষা পুনরায় নেওয়ার বিষয়ে পরীক্ষা কমিটির সঙ্গেও বৈঠক করেন তিনি।
কর্মসমিতির বৈঠক ডাকা প্রসঙ্গে সোমবার ভাস্কর বলেন, ‘‘অস্থায়ী উপাচার্য পদে থেকে কর্মসমিতির বৈঠক ডাকার জন্য সরকারি অনুমতির প্রয়োজন। আমরা শীঘ্রই সরকারের কাছে বৈঠক নিয়ে আবেদন করব। গত কয়েক দিনের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কর্মসমিতিতে আলোচনা প্রয়োজন।’’ এ ছাড়াও উপাচার্য জানিয়েছেন, তিনি ছাত্রসংসদ নির্বাচনের পক্ষে। সরকারের কাছেও এ বিষয়ে একাধিক বার আবেদন জানিয়েছেন তাঁরা। ছাত্রসংসদ নির্বাচনই বিশ্ববিদ্যালয়ে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে বিশ্বাস উপাচার্যের।’’
অন্য দিকে, সোমবার বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন চলছে স্বাভাবিক ছন্দে। তৃণমূল-ঘনিষ্ঠ অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের শাস্তির দাবিতে রোদকে উপেক্ষা করে সুবর্ণ জয়ন্তী ভবনের বাইরে মাটিতে বসে ক্লাস করছেন কলা বিভাগের পড়ুয়ারা।

Post Views: 105

Continue Reading

Previous: ‘ডিজিটাল অ্যারেস্ট’ হয়ে ২০ কোটি টাকা খোয়ালেন মুম্বইয়ের বৃদ্ধা
Next: নারীবিদ্বেষী ধনকুবের অ্যান্ড্রু টেট, অপরাধ যাঁর কাছে বিত্তের অহংকার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.