স্পোর্টস রিপোর্টার : টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে (Tata Steel World 25K) কলকাতা ভারতের একমাত্র ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল ম্যারাথন। এ বছর ১০ম সংস্করণে প্রবেশ করছে এক অভূতপূর্ব সাফল্যের সাথে। নিবন্ধনের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। প্রমাণ করছে কলকাতার দৌড়প্রেম, অন্তর্ভুক্তির চেতনাকে এবং শহরের অনন্য উচ্ছ্বাসকে।
উত্তেজনাপূর্ণ প্রদর্শনী ম্যাচ ভাইচুং ১০ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাউন্টডাউন শুরু হয়। ফুটবল আইকন ও টিএসডব্লিউ ২৫কে রত্ন ভাইচুং ভুটিয়া নয়জন নিবন্ধিত আনন্দ রান অংশগ্রহণকারীর সঙ্গে ‘৫-এ-সাইড’ ম্যাচ খেলেন। অভিনেত্রী ও টিএসডব্লিউ ২৫কে রত্ন শ্রাবন্তী চট্টোপাধ্যায় উদ্বোধনী বাঁশি বাজিয়ে খেলা চালু করেনভাইচুং ভুটিয়া বলেন, “১০ম বর্ষপূর্তি উদযাপন করতে ‘ভাইচুং ১০’ নেতৃত্ব দিতে পারা আমার কাছে সৌভাগ্যের। আজকের যে উদ্যম, বৈচিত্র্য দেখলাম, সেটাই হলো কলকাতার হৃদয়। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি—এই ঐতিহাসিক সংস্করণে অংশ নিন এবং স্মরণীয় করে তুলুন।”

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আহ্বান জানিয়ে বলেন, “আমি চাই আরও বেশি সংখ্যক নারী অংশগ্রহণ করুন। দৌড় শুধু ফিটনেস বা খেলাধুলা নয়। এটা নারীদের নিজের শক্তি, স্বাধীনতা, সুস্বাস্থ্য আর অভ্যন্তরীণ শক্তিকে উপলব্ধি করার একটি উপায়।”
টাটা স্টিলের কর্পোরেট সার্ভিসেস’র ভাইস প্রেসিডেন্ট ডি. বি. সুন্দর রামম বলেন, “রেকর্ড-ব্রেকিং অংশগ্রহণ প্রমাণ করে, কলকাতার মানুষ দৌড়কে কতটা ভালোবাসেন। এই ইভেন্ট পুরো কমিউনিটিকে একসাথে এনে সুস্থতা এবং খেলাধুলার আনন্দ উদযাপন করতে সাহায্য করে।”
