স্পোর্টস রিপোর্টার : ৩ অক্টোবর যুবভারতীতে ভারত বনাম ব্রাজিল ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। শুরু হল টিকিট বিক্রি। সবথেকে কম ৯৯৯ টাকার টিকিট থাকলেও সেটা খুব সামান্য। ডিস্ট্রিকট বাই জমেটো অ্যাপ থেকে অনলাইনে ভারত বনাম ব্রাজ়িল ম্যাচের টিকিট কাটতে পারবেন।সবচেয়ে বেশি চাহিদা রয়েছে এই টিকিটের।
এর সঙ্গে যোগ হবে ১৮ শতাংশ জিএসটি। অনলাইনে টিকিট কাটতে গেলেও অপেক্ষা করতে হবে অনেকক্ষণ। টিকিট বিক্রি শুরুর পর থেকেই ‘অনলাইন কিউ’তে থাকা হাজার হাজার ইউজ়ারের ভিড় পেরিয়ে তার পরে টিকিট কাটার অপশন পাবেন।
তবে বুকিং শুরুর কয়েক মিনিটের মধ্যেই ৯৯৯ টাকার টিকিট শেষ হয়ে যায়। ওই দুই ব্লকের টিকিটের দাম বাড়িয়ে করা হয়েছে ১৫০০ টাকা। অর্থাৎ কিছুক্ষণ পরে লগ-ইন করা বা কিউতে থাকা দর্শকদের বেশি দাম দিয়ে টিকিট কিনতে হয়েছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। টিকিটের সর্বোচ্চ মূল্য ১৫০০০ টাকা। ভিআই পি বক্সে বসে খেলা দেখা যাবে এই ব্লক থেকে।
বিভিন্ন ব্লক এবং মাঠ থেকে দূরত্ব ও ভিউ অনুযায়ী টিকিটের দাম ভাগ করা হয়েছে। ৪৫০০ টাকা, ৯০০০ টাকা, ৭০০০ টাকা, ২৫০০ টাকা, ৬০০০ টাকা, ৩৫০০ টাকা।