Skip to content
আগস্ট 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হাইকোর্ট মামলা খারিজ করতে বিদেশ যাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক

হাইকোর্ট মামলা খারিজ করতে বিদেশ যাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক

Online Desk আগস্ট 7, 2026
abhishek.jpg

ওঙ্কার ডেস্ক: চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাইকোর্ট সেই মামলা খারিজ করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা। বৃহস্পতিবার গভীর রাতে অভিষেকের তরফে সর্বোচ্চ আদালতে এ বিষয়ে আবেদন করা হয়েছে। আদালত সূত্রের খবর, আগামী সপ্তাহে সেই মামলার শুনানি হতে পারে।

চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি না দিয়ে মামলাটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার এসএসকেএম হাসপাতালে দেখাতে হবে। সেখানে তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সেই দল অভিষেকের বিদেশযাত্রার প্রয়োজন রয়েছে কিনা তা খতিয়ে দেখবে। বৃহস্পতিবারই তাঁকে এসএসকেএম হাসপাতালে যাওয়ার কথা বলেছিল হাইকোর্ট। কিন্তু অভিষেকের তরফে আদালতকে জানানো হয়, তিনি এসএসকেএম-এ যাবেন না। এর পরেই পুরো মামলাই খারিজ করে দেন বিচারপতি ভট্টাচার্য।

উল্লেখ্য, অভিষেক বিদেশে চোখের চিকিৎসা করাতে পারবেন কিনা তা নিয়ে শুনানি হয় শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি হাইকোর্টেই ফেরত পাঠায়। সাত দিনের মধ্যে অভিষেকের এই আবেদনের নিষ্পত্তি করতে বলেছিল সর্বোচ্চ আদালত। সেই নির্দেশ অনুযায়ী বুধবার শুনানি হয় হাইকোর্টে। তবে কলকাতা হাইকোর্টে অভিষেককে বিদেশে যাত্রার অনুমতি দেয়নি।

Post Views: 29

Continue Reading

Previous: এসআইআর-এ বিবেচনাধীনদের ট্রাইবুনালের আবেদন দিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ ঋতব্রত
Next: থাইল্যান্ডের স্কুলে গুলি করে শিক্ষক-সহ ৩ জনকে খুন নাবালক ছাত্রের, জখম ১০

সম্পর্কিত গল্প

B-M.jpg

ভবানীপুরের কাছেও হেরে সুপার সিক্স কঠিন বাগানের

Online Desk আগস্ট 7, 2026
Cricket.jpg

চোটের কারণে অনুশীলন ম্যাচে খেললেন না গিল

Online Desk আগস্ট 7, 2026
Dipke.jpg

‘বিজেপি ও আরএসএস-এর মধ্যে সমন্বয়ের অভাব ! মোহন ভাগবতের প্রসঙ্গ তুলে জানালেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

Online Desk আগস্ট 7, 2026

You may have missed

B-M.jpg

ভবানীপুরের কাছেও হেরে সুপার সিক্স কঠিন বাগানের

Online Desk আগস্ট 7, 2026
Cricket.jpg

চোটের কারণে অনুশীলন ম্যাচে খেললেন না গিল

Online Desk আগস্ট 7, 2026
Dipke.jpg

‘বিজেপি ও আরএসএস-এর মধ্যে সমন্বয়ের অভাব ! মোহন ভাগবতের প্রসঙ্গ তুলে জানালেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

Online Desk আগস্ট 7, 2026
Vijoy.jpg

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করলেন

Online Desk আগস্ট 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.