Skip to content
আগস্ট 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এসআইআর-এ বিবেচনাধীনদের ট্রাইবুনালের আবেদন দিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ ঋতব্রত

এসআইআর-এ বিবেচনাধীনদের ট্রাইবুনালের আবেদন দিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ ঋতব্রত

Online Desk আগস্ট 6, 2026
ritabrata.png

ওঙ্কার ডেস্ক: এসআইআর-এ বিচারাধীন নাম-সংক্রান্ত জটিলতা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সমস্যার সমাধানের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসতে চলেছে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। শুক্রবার নবান্নে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে বহু মানুষের নাম ও পরিচয়-সংক্রান্ত বিষয় আদালত বা ট্রাইবুনালের বিচারাধীন অবস্থায় পড়ে থাকায় তাঁরা সরকারি পরিষেবা, নথিপত্র সংশোধন এবং অন্যান্য প্রশাসনিক সুবিধা পেতে সমস্যার মুখে পড়ছেন। সেই বিষয়গুলিই মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হবে।
তৃণমূলের দাবি বিচারাধীন মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য রাজ্যের প্রতিটি জেলায় পৃথক ট্রাইবুনাল বা বিশেষ বেঞ্চ গঠন করা প্রয়োজন। বর্তমানে সীমিত সংখ্যক ট্রাইবুনালে বিপুল সংখ্যক মামলা জমে থাকায় শুনানির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এর ফলে বহু সাধারণ মানুষ বছরের পর বছর অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতির অবসান ঘটাতে প্রশাসনিক স্তরে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানাবে দল। ঋতব্রত শিবিরের আরও দাবি জানানো হবে, যাঁদের মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি, তাঁদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হোক। শুধুমাত্র বিচারাধীন থাকার কারণে যাতে কোনও ব্যক্তি প্রয়োজনীয় সরকারি পরিষেবা, শিক্ষা, স্বাস্থ্য বা অন্যান্য নাগরিক সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই বিষয়েও রাজ্য সরকারের হস্তক্ষেপ চাওয়া হবে। তৃণমূলের মতে, বহু পরিবার দীর্ঘদিন ধরে এই সমস্যার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এবং দ্রুত সমাধান না হলে সেই সংকট আরও বাড়বে।
সূত্রের খবর, প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর হাতে একটি বিস্তারিত স্মারকলিপি তুলে দেবে। সেখানে বিচারাধীন নাম-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি, প্রতিটি জেলায় ট্রাইবুনাল গঠন, বিচার প্রক্রিয়াকে আরও গতিশীল করা এবং প্রশাসনিক জটিলতা কমানোর জন্য একাধিক সুপারিশ থাকবে। পাশাপাশি, এই ধরনের সমস্যায় পড়া সাধারণ মানুষের স্বার্থে নির্দিষ্ট সময়সীমার মধ্যে মামলার নিষ্পত্তির ব্যবস্থাও চালুর দাবি জানানো হবে।

Post Views: 32

Continue Reading

Previous: ধোনির প্রশংসা করে গম্ভীর আগরকরকে একহাত রাহানের

সম্পর্কিত গল্প

Gamvir-Agarkar.jpg

ধোনির প্রশংসা করে গম্ভীর আগরকরকে একহাত রাহানের

Online Desk আগস্ট 6, 2026
Messi.jpg

ক্লাব জার্সিতে ফের দলকে জেতালেন মেসি

Online Desk আগস্ট 6, 2026
2027-WC.jpg

২০২৭ বিশ্বকাপে বিরাট আর রোহিতকে নিয়ে জট চলছেই

Online Desk আগস্ট 6, 2026

You may have missed

ritabrata.png

এসআইআর-এ বিবেচনাধীনদের ট্রাইবুনালের আবেদন দিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ ঋতব্রত

Online Desk আগস্ট 6, 2026
Gamvir-Agarkar.jpg

ধোনির প্রশংসা করে গম্ভীর আগরকরকে একহাত রাহানের

Online Desk আগস্ট 6, 2026
Messi.jpg

ক্লাব জার্সিতে ফের দলকে জেতালেন মেসি

Online Desk আগস্ট 6, 2026
2027-WC.jpg

২০২৭ বিশ্বকাপে বিরাট আর রোহিতকে নিয়ে জট চলছেই

Online Desk আগস্ট 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.