Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভোটারদের নাম বাদের জন্য মাইক্রো অবজার্ভারদের নির্দেশ দিচ্ছে কমিশন, বিস্ফোরক অভিযোগ অভিষেকের

ভোটারদের নাম বাদের জন্য মাইক্রো অবজার্ভারদের নির্দেশ দিচ্ছে কমিশন, বিস্ফোরক অভিযোগ অভিষেকের

Online Desk ফেব্রুয়ারি 18, 2026
Abhisek-1.jpg

ওঙ্কার ডেস্ক: নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে আনলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেছেন। সেগুলি প্রকাশ করে তিনি নিশানা করেছেন নির্বাচন কমিশনকে। ডায়মন্ড হারবারের সাংসদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে মাইক্রো অবজার্ভারদের দিয়েই ভোটারদের নাম বাদ দেওয়াচ্ছে নির্বাচন কমিশন।

সমাজ মাধ্যম পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘মাইক্রো অবজার্ভারদের ভূমিকা সম্পর্কেও সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, তাঁদের কাজ সহায়ক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে। তাঁরা তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করবেন। কিন্তু কোনও প্রশাসনিক বা নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁদের নেই। কিন্তু নির্বাচনী আধিকারিক তাঁদের দিয়ে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন।’ তৃণমূল নেতা প্রশ্ন করেন, যদি সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাবে এই সীমা টেনে দেয়, তাহলে কোন নির্দেশে মাইক্রো অবজার্ভারদের মাধ্যমে জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে নির্দেশ জারি করা হচ্ছে? অভিষেক পোস্টে আরও লেখেন, নির্বাচন কমিশনের বৈধতা আসে মানুষের বিশ্বাস থেকে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থেকে নয়। এই বিষয়টি সুপ্রিম কোর্টে তোলা হবে বলে জানান তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপিকে আক্রমণ করেছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে অভিযোগ এনেছেন, সেটিকে সামনে রেখে বুধবার তৃণমূলের এক প্রতিনিধিদল কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে অভিযোগ জানাতে যাবেন বলে সূত্রের খবর। ওই দলে পাঁচ জন থাকবে বলে জানা গিয়েছে।

Post Views: 70

Continue Reading

Previous: পরনে নীল রঙের চুড়িদার-ওড়না-গলায় তুলসীর মালা, প্রেমানন্দ মহারাজের কাছে বিশেষ কারণে উপস্থিত বিরুষ্কা?
Next: মোদী জমানায় জিজিয়ার প্রত্যাবর্তন, রেজিস্ট্রেশনের নামে চারধাম যাত্রায় দিতে হবে কর

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.