Skip to content
আগস্ট 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জমি-দুর্নীতি মামলায় গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের পিএ

জমি-দুর্নীতি মামলায় গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের পিএ

Online Desk আগস্ট 6, 2026
supreme-court.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি। সুমিতের সন্দেহ জমি-দুর্নীতি মামলায় যে কোনও মুহূর্তে পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে। তাঁর দায়ের করা মামলার শুনানি হতে পারে বৃহস্পতিবার। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানি হতে পারে।

উল্লেখ্য, জমি-দুর্নীতি মামলায় রক্ষাকবচ চেয়ে আগেই কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন সুমিত। গত সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দেন। হাইকোর্ট চাকরি-দুর্নীতির একটি মামলায় শর্তসাপেক্ষে অভিষেকের আপ্তসহায়কের আগাম জামিন মঞ্জুর করে। ওই মামলায় ১০ দিনের মধ্যে তদন্তকারীদের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও সুমিতের আশঙ্কা, এই মামলায় হাজিরা দিতে গেলে তাঁকে জমি-দুর্নীতি মামলায় গ্রেফতার করা হতে পারে। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে বুধবার সুপ্রিম কোর্টে যান সুমিত রায়। সেখানে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয়।

ঠিক কী অভিযোগ সুমিতের বিরুদ্ধে? তৃণমূল জমানায় পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি বিক্রির অভিযোগ রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে। ভুয়ো নথির মাধ্যমে দখল করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে সুমিতের কোনও খোঁজ পায়নি পুলিশ। অবশেষে আদালতের দ্বারস্থ হন তদন্তকারীরা। পুলিশের আবেদনের ভিত্তিতে মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে আইনজীবীর মাধ্যমে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

Post Views: 47

Continue Reading

Previous: দেবাদিদেব সন্তুষ্ট করার দায়িত্ব নিয়েছে প্রকৃতি, শ্রাবণ জুড়ে ধারা বইছে বঙ্গে , উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত
Next: ২০১৩ সালে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল, ১৩ বছর পর দোষী সাব্যস্ত হলেন ‘তেহেলকা’র প্রাক্তন সম্পাদক তরুণ তেজপাল

সম্পর্কিত গল্প

ritabrata.png

এসআইআর-এ বিবেচনাধীনদের ট্রাইবুনালের আবেদন দিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ ঋতব্রত

Online Desk আগস্ট 6, 2026
Gamvir-Agarkar.jpg

ধোনির প্রশংসা করে গম্ভীর আগরকরকে একহাত রাহানের

Online Desk আগস্ট 6, 2026
Messi.jpg

ক্লাব জার্সিতে ফের দলকে জেতালেন মেসি

Online Desk আগস্ট 6, 2026

You may have missed

ritabrata.png

এসআইআর-এ বিবেচনাধীনদের ট্রাইবুনালের আবেদন দিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ ঋতব্রত

Online Desk আগস্ট 6, 2026
Gamvir-Agarkar.jpg

ধোনির প্রশংসা করে গম্ভীর আগরকরকে একহাত রাহানের

Online Desk আগস্ট 6, 2026
Messi.jpg

ক্লাব জার্সিতে ফের দলকে জেতালেন মেসি

Online Desk আগস্ট 6, 2026
2027-WC.jpg

২০২৭ বিশ্বকাপে বিরাট আর রোহিতকে নিয়ে জট চলছেই

Online Desk আগস্ট 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.