Skip to content
আগস্ট 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২০১৩ সালে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল, ১৩ বছর পর দোষী সাব্যস্ত হলেন ‘তেহেলকা’র প্রাক্তন সম্পাদক তরুণ তেজপাল

২০১৩ সালে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল, ১৩ বছর পর দোষী সাব্যস্ত হলেন ‘তেহেলকা’র প্রাক্তন সম্পাদক তরুণ তেজপাল

Online Desk আগস্ট 6, 2026
tarun-tejpal.jpg

ওঙ্কার ডেস্ক: ২০১৩ সালে সহকর্মী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় ‘তেহেলকা’-র প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করল আদালত। বৃহস্পতিবার বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ তাঁকে দোষী সাব্যস্ত করে। ২০২১ সালে ট্রায়াল কোর্ট তেজপালকে বেকসুর খালাস করে দিয়েছিল। সেই রায় এদিন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বেকসুর খালাসের ওই রায়ের বিরুদ্ধে গোয়া সরকার আপিল করেছিল। এদিন বিচারপতি ড. নীলা গোখলে এবং বিচারপতি অমিত জামসান্দেকরের ডিভিশন বেঞ্চ উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর এই রায় ঘোষণা করে।

রাজ্য সরকারের পক্ষে আদালতে সওয়াল করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তেজপালের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী আবদ পন্ডা। তেজপালের বিরুদ্ধে অভিযোগ, ২০১৩ সালের নভেম্বরে গোয়ায় আয়োজিত ‘থিংকফেস্ট’ অনুষ্ঠানের সময় একটি হোটেলের লিফটের ভেতরে ওই প্রবীণ সাংবাদিক তরুণীকে যৌন হেনস্থা করেন। ২০১৭ সালে মাপুসার ট্রায়াল কোর্টে মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। ২০২১ সালে তেজপালকে বেকসুর খালাস দেওয়া হয়। এরপর রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হয় ট্রায়াল কোর্টের রায়ের বিরোধিতা করে।

দোষী সাব্যস্ত হওয়ার পর তুষার মেহতা তেজপালকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। মেহতা আদালতে যুক্তি দেন, ‘নির্যাতিতা তাঁর মেয়ের বয়সী। তা সত্ত্বেও তিনি এই অপরাধ করেছিলেন। ওই তরুণীর কাছে তিনি পিতার মতো শ্রদ্ধেয় ছিলেন। তাঁর এমন কাজ করা উচিত হয়নি। একটি দৃষ্টান্ত তৈরি করা প্রয়োজন। নির্যাতিতা আপত্তি জানালেও তিনি এই অপরাধ করেন। সমাজের কাছে আদালতের একটি স্পষ্ট বার্তা দেওয়া উচিত, কোনও মেয়ে যখন ‘না’ বলে, তখন তার অর্থ ‘না’-ই হয়।’

Post Views: 21

Continue Reading

Previous: জমি-দুর্নীতি মামলায় গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের পিএ
Next: মদের পার্টির খরচ জোগাতে প্রেমিকের সঙ্গে মিলে পিসিকে খুন বিবাহিত মহিলার!

সম্পর্কিত গল্প

ritabrata.png

এসআইআর-এ বিবেচনাধীনদের ট্রাইবুনালের আবেদন দিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ ঋতব্রত

Online Desk আগস্ট 6, 2026
Gamvir-Agarkar.jpg

ধোনির প্রশংসা করে গম্ভীর আগরকরকে একহাত রাহানের

Online Desk আগস্ট 6, 2026
Messi.jpg

ক্লাব জার্সিতে ফের দলকে জেতালেন মেসি

Online Desk আগস্ট 6, 2026

You may have missed

ritabrata.png

এসআইআর-এ বিবেচনাধীনদের ট্রাইবুনালের আবেদন দিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ ঋতব্রত

Online Desk আগস্ট 6, 2026
Gamvir-Agarkar.jpg

ধোনির প্রশংসা করে গম্ভীর আগরকরকে একহাত রাহানের

Online Desk আগস্ট 6, 2026
Messi.jpg

ক্লাব জার্সিতে ফের দলকে জেতালেন মেসি

Online Desk আগস্ট 6, 2026
2027-WC.jpg

২০২৭ বিশ্বকাপে বিরাট আর রোহিতকে নিয়ে জট চলছেই

Online Desk আগস্ট 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.