Skip to content
আগস্ট 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দেবাদিদেব সন্তুষ্ট করার দায়িত্ব নিয়েছে প্রকৃতি, শ্রাবণ জুড়ে ধারা বইছে বঙ্গে , উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত

দেবাদিদেব সন্তুষ্ট করার দায়িত্ব নিয়েছে প্রকৃতি, শ্রাবণ জুড়ে ধারা বইছে বঙ্গে , উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত

Online Desk আগস্ট 6, 2026
R5.png

দেবাঞ্জলী কুণ্ডু চৌধুরী, কলকাতা: শ্রাবণের ধারায় ভিজছে বাংলা। দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার সব দায়িত্ব নিয়েই নিয়েছে এই প্রকৃতি, এটা বলাই যায়। তাই উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আকাশের মুখ ভার। থেকে থেকে দফায় দফায় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। বুধবার সারাদিনই মোটামুটি ভাবে বৃষ্টিতেই ভিজেছে তিলোত্তমা। কিন্তু আজ কেমন যাবে আবহাওয়া কি জানাচ্ছেন আবহাওয়াবিদ? চলুন জেনে নেওয়া যাক।
কলকাতাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে সরে আসছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।
উত্তরবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে।
যদিও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। মালদা ও দুই দিনাজপুরে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ঐদিন।

Post Views: 74

Continue Reading

Previous: আসন পুনর্বিন্যাসের লক্ষ্যে ১৬ আগস্ট থেকে সংসদে বিশেষ অধিবেশন
Next: জমি-দুর্নীতি মামলায় গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের পিএ

সম্পর্কিত গল্প

ritabrata.png

এসআইআর-এ বিবেচনাধীনদের ট্রাইবুনালের আবেদন দিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ ঋতব্রত

Online Desk আগস্ট 6, 2026
Gamvir-Agarkar.jpg

ধোনির প্রশংসা করে গম্ভীর আগরকরকে একহাত রাহানের

Online Desk আগস্ট 6, 2026
Messi.jpg

ক্লাব জার্সিতে ফের দলকে জেতালেন মেসি

Online Desk আগস্ট 6, 2026

You may have missed

ritabrata.png

এসআইআর-এ বিবেচনাধীনদের ট্রাইবুনালের আবেদন দিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ ঋতব্রত

Online Desk আগস্ট 6, 2026
Gamvir-Agarkar.jpg

ধোনির প্রশংসা করে গম্ভীর আগরকরকে একহাত রাহানের

Online Desk আগস্ট 6, 2026
Messi.jpg

ক্লাব জার্সিতে ফের দলকে জেতালেন মেসি

Online Desk আগস্ট 6, 2026
2027-WC.jpg

২০২৭ বিশ্বকাপে বিরাট আর রোহিতকে নিয়ে জট চলছেই

Online Desk আগস্ট 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.