Skip to content
জুলাই 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বছর ২০ পর বাংলায় ফিরছেন তসলিমা নাসরিন

বছর ২০ পর বাংলায় ফিরছেন তসলিমা নাসরিন

Online Desk জুলাই 14, 2026
TASLIMA.jpg

ওঙ্কার ডেস্কঃ ২০ বছর পর বাংলায় পা রাখছেন তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট রবীন্দ্রসদনে মৌলবাদ বিরোধী কবি-সাহিত্যিকদের এক অনুষ্ঠানে যোগ দেবেন লেখিকা। এই খবর ফেসবুক পোস্টে জানিয়েছেন তসলিমা নিজেই। ২০০৭ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তাঁকে কলকাতা থেকে বিতাড়িত হতে হয়েছিল। তারপর আবার ফিরছেন ২০ বছর পর।
সূত্রের খবর, এই অনুষ্ঠানের উদ্যোক্তা সেক্যুলার মিশন, এইচআরবিএফএফ। তাঁদের আমন্ত্রণে সাড়া দিয়ে আবারও প্রিয় শহর কলকাতায় তসলিমার আগমন। ওয়াকিবহাল মহলের মতে, ঐতিহাসিক ঘটনার অপেক্ষায় বাংলার সাহিত্য মহল। তবে তাঁর এই প্রত্যাবর্তনের নেপথ্যে বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যর অবদান রয়েছে।
তিনি রাজ্যসভায় প্রথম তসলিমার ‘ফেরা’ নিয়ে সরব হয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, বাংলায় সাহিত্যিকের ফিরে আসা জরুরি। কেন্দ্রকে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছিলেন শমীক।
২০০৭ সাল। তসলিমার ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়ে ওঠে কলকাতা। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি যে তা সামলাতে সেনা নামাতে হয়েছিল। সেসময় রাজ্যের প্রশাসনিক প্রধান ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেসময় বই নিষেধাজ্ঞা থেকে শুর করে তসলিমাকে কলকাতা ছাড়া হতে হয়েছিল। তবে এবার রাজ্যে পালাবদল হতেই এক আলোকময় ঘটনার সূচনা করতে চলেছে। বাংলায় ফিরছেন তসলিমা নাসরিন।

Post Views: 27

Continue Reading

Previous: নাবালক ছাত্রের সঙ্গে যৌন সঙ্গম মার্কিন শিক্ষিকার! পুলিশ ডেকে ধরিয়ে দিলেন স্বামী
Next: রাস্তা পেরোনোর সময় বাইকে এসে সজোরে ধাক্কা গাড়ির, মৃত্যু ৩ বন্ধুর

সম্পর্কিত গল্প

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026

You may have missed

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026
sexual-harrassment.png

ফের বারুইপুরে ধর্ষণের চেষ্টা; ঘর ভাড়া নিতে গিয়ে পাকড়াও স্থানীয়দের হাতে

Online Desk জুলাই 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.