Skip to content
আগস্ট 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফুটপাথে মহিলাকে ধমক, বিরোধীদের সমালোচনার মাঝে মুখ খুললেন অগ্নিমিত্রা

ফুটপাথে মহিলাকে ধমক, বিরোধীদের সমালোচনার মাঝে মুখ খুললেন অগ্নিমিত্রা

Online Desk আগস্ট 24, 2026
agnimitra-f.jpg

ওঙ্কার ডেস্ক: ফুটপাথ পরিদর্শনে বেরিয়ে শনিবার এক মহিলাকে ধমক দিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নাতির জন্য দুধ গরম করছিলেন ওই মহিলা, সেই সময় তাঁকে ধমক দিয়ে উচ্ছেদের হুঁশিয়ারি দেন মন্ত্রী। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে জোর বিতর্ক তৈরি হয়। বিরোধীরা অভিযোগ করতে শুরু করেন, ‘শিশুর মুখের দুধ কেড়ে নিয়েছেন নগরোন্নয়ন মন্ত্রী’। এই ঘটনায় এ বার মুখ খুললেন অগ্নিমিত্রা পাল। তিনি সোমবার এক ভিডিও বার্তা প্রকাশ করে জানান, কোনও শিশুর মুখের গ্রাস কেড়ে নেওয়া হয়নি।

সমাজ মাধ্যমে এদিন অগ্নিমিত্রা লেখেন, ‘কোনও বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি। সরে যেতে বলা হয়েছে। ওভাবে একটা ব্যস্ত রাস্তায় একটা বাচ্চা হামাগুড়ি দিচ্ছে – শুধু ওখানে নয়, এই দৃশ্য কলকাতার অনেক জায়গাতেই দেখা যায়। একটা দুর্ঘটনা যখন-তখন হয়ে যেতে পারে। কে দায় নেবে তার? যারা কাল থেকে মানবিকতার কথা বলছেন, তাঁরা? যে সরকার বছরের পর বছর ধরে ফুটপাথে মানুষদের বসিয়েছেন, কর্মসংস্থান করেননি, শুধু তোলাবাজি, ঘুষ আর যত রকমের দুর্নীতি হয়, সেগুলো করে গিয়েছেন গত ১৫ বছর ধরে – তাঁরা আজ জনদরদী?’

তিনি আরও বলেন, ‘ফুটপাথ গরিব বা বড়লোককে আলাদা করে চেনে না। ফুটপাথে যারা হাঁটছেন, তাঁরা সবাই মানুষ। মাননীয় সুপ্রিম কোর্টের রায় – ফুটপাথকে হাঁটাচলার উপযোগী করে তুলতে হবে। ফুটপাথ মানুষের হাঁটাচলার জন্য, বসবাস করার জন্য নয়।’ বিরোধীরা অযথা রাজনীতি করছেন দাবি করে মন্ত্রী লেখেন, ‘আমি জানি, আমাদের সরকার অনেক বড় ম্যান্ডেট নিয়ে এসেছে, তাতে বিরোধীদের সমস্যা হওয়ারই কথা। ফুটপাথ থেকে হকার সরাতে গেলে আপনাদের অসুবিধা, অবৈধ পার্কিং সরাতে গেলে আপনাদের অসুবিধা, যারা রীতিমতো ফুটপাথকে বাসস্থান বানিয়ে ফেলেছেন, তাঁদের সরাতে গেলে আপনাদের অসুবিধা। আপনাদের সুবিধা বা অসুবিধা দেখে তো সরকার কাজ করবে না।’

Post Views: 23

Continue Reading

Previous: বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, বসিরহাটে অসুস্থ শিশু-সহ ২৫
Next: ইস্টবেঙ্গল ক্লাবে এল ডুরান্ড ট্রফি, খেলা শেষে আক্রান্ত সমর্থকদের পাশে দাঁড়াল ক্লাব

সম্পর্কিত গল্প

mamata-banerjee-f.jpg

‘মায়ের অভিশাপ, বড় অভিশাপ’, ফুটপাথ কাণ্ডে অগ্নিমিত্রাকে তোপ মমতার

Online Desk আগস্ট 24, 2026
ChatGPT-Image-Aug-24-2026-06_28_28-PM.png

কর্ণাটকে ভিক্ষুক হুরের জীবন কেটেছে ভিক্ষে করে, মৃত্যুর পর বাড়ি থেকে উদ্ধার ৩০টি বস্তায় ৮.৪০ লক্ষ টাকা

Online Desk আগস্ট 24, 2026
modi-trump-1280.jpg

প্রশ্ন করা যাবে না মোদীকে! ট্রাম্পকে জানিয়েছিল বিদেশ মন্ত্রক, কিন্তু সে কথা বেমালুম ভুলে যান মার্কিন প্রেসিডেন্ট

Online Desk আগস্ট 24, 2026

You may have missed

mamata-banerjee-f.jpg

‘মায়ের অভিশাপ, বড় অভিশাপ’, ফুটপাথ কাণ্ডে অগ্নিমিত্রাকে তোপ মমতার

Online Desk আগস্ট 24, 2026
ChatGPT-Image-Aug-24-2026-06_28_28-PM.png

কর্ণাটকে ভিক্ষুক হুরের জীবন কেটেছে ভিক্ষে করে, মৃত্যুর পর বাড়ি থেকে উদ্ধার ৩০টি বস্তায় ৮.৪০ লক্ষ টাকা

Online Desk আগস্ট 24, 2026
modi-trump-1280.jpg

প্রশ্ন করা যাবে না মোদীকে! ট্রাম্পকে জানিয়েছিল বিদেশ মন্ত্রক, কিন্তু সে কথা বেমালুম ভুলে যান মার্কিন প্রেসিডেন্ট

Online Desk আগস্ট 24, 2026
ftr.png

নতুন মা-বাবা হয়েছেন অনুপম-প্রস্মিতা, এবার প্রকাশ্যে আনলেন খুদের ছবি

Online Desk আগস্ট 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.