Skip to content
আগস্ট 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, বসিরহাটে অসুস্থ শিশু-সহ ২৫

বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, বসিরহাটে অসুস্থ শিশু-সহ ২৫

Online Desk আগস্ট 24, 2026
hmpv-hospital.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক ঘটনা উত্তর ২৪ পরগনার বসিরহাটে। বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ায় একে একে অসুস্থ হয়ে পড়লেন ২৫ জন। অসুস্থদের মধ্যে বেশ কয়েক জন মহিলা ও শিশু রয়েছেন। তাঁদেরকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বসিরহাটের হাড়োয়ার এক বরফ কারখানা থেকে ঝাঁঝালো অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। এর ফলে মুহূর্তে বিষাক্ত হয়ে ওঠে এলাকা। বিষাক্ত গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েন অনেকে। হাসপাতালে ভর্তি করানো হয় মহিলা ও শিশু-সহ অন্তত ২৫ জন গ্রামবাসীকে। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ। দমকলের একটি ইঞ্জিনও ঘটনাস্থলে পৌঁছয়। দমকলকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। সেই সঙ্গে কোথায় লিক রয়েছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেন।

অগ্নিকাণ্ড ও গ্যাস লিকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। ঘনবসতিপূর্ণ এলাকায় এই বরফ কারখানাটি বন্ধ করার দাবিতে তাঁরা রাস্তায় নামেন। বেড়াচাঁপা-হাড়োয়া রোডে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। অভিযোগ, কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণেই এমন দুর্ঘটনা। প্রশাসন যাতে অবিলম্বে কারখানাটি বন্ধ করে দেয়, সেই দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশের অনুরোধে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা। প্রশাসনের তরফে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Post Views: 21

Continue Reading

Previous: বাংলাদেশে সংখ্যালঘু পরিবারের চার জনের মৃত্যুর ঘটনায় পুলিশের দাবি ঘিরে প্রশ্ন
Next: ফুটপাথে মহিলাকে ধমক, বিরোধীদের সমালোচনার মাঝে মুখ খুললেন অগ্নিমিত্রা

সম্পর্কিত গল্প

mamata-banerjee-f.jpg

‘মায়ের অভিশাপ, বড় অভিশাপ’, ফুটপাথ কাণ্ডে অগ্নিমিত্রাকে তোপ মমতার

Online Desk আগস্ট 24, 2026
ChatGPT-Image-Aug-24-2026-06_28_28-PM.png

কর্ণাটকে ভিক্ষুক হুরের জীবন কেটেছে ভিক্ষে করে, মৃত্যুর পর বাড়ি থেকে উদ্ধার ৩০টি বস্তায় ৮.৪০ লক্ষ টাকা

Online Desk আগস্ট 24, 2026
modi-trump-1280.jpg

প্রশ্ন করা যাবে না মোদীকে! ট্রাম্পকে জানিয়েছিল বিদেশ মন্ত্রক, কিন্তু সে কথা বেমালুম ভুলে যান মার্কিন প্রেসিডেন্ট

Online Desk আগস্ট 24, 2026

You may have missed

mamata-banerjee-f.jpg

‘মায়ের অভিশাপ, বড় অভিশাপ’, ফুটপাথ কাণ্ডে অগ্নিমিত্রাকে তোপ মমতার

Online Desk আগস্ট 24, 2026
ChatGPT-Image-Aug-24-2026-06_28_28-PM.png

কর্ণাটকে ভিক্ষুক হুরের জীবন কেটেছে ভিক্ষে করে, মৃত্যুর পর বাড়ি থেকে উদ্ধার ৩০টি বস্তায় ৮.৪০ লক্ষ টাকা

Online Desk আগস্ট 24, 2026
modi-trump-1280.jpg

প্রশ্ন করা যাবে না মোদীকে! ট্রাম্পকে জানিয়েছিল বিদেশ মন্ত্রক, কিন্তু সে কথা বেমালুম ভুলে যান মার্কিন প্রেসিডেন্ট

Online Desk আগস্ট 24, 2026
ftr.png

নতুন মা-বাবা হয়েছেন অনুপম-প্রস্মিতা, এবার প্রকাশ্যে আনলেন খুদের ছবি

Online Desk আগস্ট 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.