Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পা ভেঙে ফেলে, মাথায় ব্যান্ডেজ নিয়ে ভিক্টিম কার্ডের রাজনীতি করেন মমতা! শাহের বেনজির আক্রমণ

পা ভেঙে ফেলে, মাথায় ব্যান্ডেজ নিয়ে ভিক্টিম কার্ডের রাজনীতি করেন মমতা! শাহের বেনজির আক্রমণ

Online Desk মার্চ 28, 2026
amit-shah1.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসেছেন নির্বাচনী কর্মসূচিতে অংশ নিতে। শনিবার নিউটাউনের এক হোটেলে সাংবাদিক বৈঠক করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করেন শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় পা ভেঙে ফেলে, মাথায় ব্যান্ডেজ করে ভিক্টিম কার্ডের রাজনীতি করেন বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
অমিত শাহ বলেন, তৃণমূল নেত্রীর ‘ভিক্টিম কার্ড’-এর রাজনীতি করার কৌশল ধরে ফেলেছে বাংলার মানুষ৷ তাঁর কথায়, ‘মমতা দিদি সবসময় ‘ভিক্টিম কার্ড’-এর রাজনীতি করে এসেছেন৷ কখনও পা ভেঙে ফেলছেন, কখনও মাথায় ব্যান্ডেজ বেঁধে ফেলেন, কখনও আবার অসুস্থ হয়ে পড়েন৷ আবার কখনও অসহায় সেজে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গালিগালাজ করেন৷ কিন্তু মমতা দিদি আপনার এই ‘ভিক্টিম কার্ড’-এর রাজনীতি বাংলার মানুষ ধরে ফেলেছে৷ নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে গালিগালাজ করাটা বাঙালি সংস্কৃতির সঙ্গে মেলে না৷’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন করেন, কেরল, তামিলনাড়ুর মতো ভোটমুখী রাজ্যগুলিতে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হলেও কেবল বাংলাতেই কেন এ কাজে বিচারকদের নিয়োগ করতে হল? তিনি আরও বলেন, এখানে অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করে সরকার।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অসুস্থতা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা বিতর্কের জন্ম দিয়েছে রাজ্যে। তৃণমূলের এক নেতা বলেন, ‘অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে তির্যক মন্তব্য করে নিম্নরুচির পরিচয় দিয়েছেন। এর জবাব আসন্ন নির্বাচনে বাংলার মানুষ দেবে।’

Post Views: 122

Continue Reading

Previous: সেলুনে ঢুকে দাড়ি কামানোর পর প্রচারে গিয়ে চাল ভেজে তাক লাগিয়ে দিলেন বিজেপি প্রার্থী
Next: ইয়েমেনের হুথিদের সরাসরি হামলায় ইজরায়েল! মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন ফ্রন্ট

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.