Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সেলুনে ঢুকে দাড়ি কামানোর পর প্রচারে গিয়ে চাল ভেজে তাক লাগিয়ে দিলেন বিজেপি প্রার্থী

সেলুনে ঢুকে দাড়ি কামানোর পর প্রচারে গিয়ে চাল ভেজে তাক লাগিয়ে দিলেন বিজেপি প্রার্থী

Online Desk মার্চ 28, 2026
E.MID-CHAL-BHAJA-BJP-CANDI.jpeg

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: ভোটের ময়দানে এবার ‘রাঁধুনি’ রমাপ্রসাদ! চাল ভেজে তাক লাগিয়ে দিলেন বিজেপি প্রার্থী। ভোটের হাওয়ায় মেজাজটাই আলাদা! সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছাতে প্রার্থীরা কত কী-ই না করেন। কিন্তু নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি যেন সবকিছুকে ছাপিয়ে যাচ্ছেন। কখনও তাঁকে দেখা যাচ্ছে পাড়ার সেলুনে ঢুকে দাড়ি কামাতে, আবার কখনও তিনি সাধারণ ভোটারের হেঁশেলে ঢুকে খুন্তি নাড়ছেন।
সম্প্রতি নারায়ণগড়ে প্রচার চলাকালীন হঠাৎই একটি সাধারণ পরিবারে ঢুকে পড়েন রমাপ্রসাদ বাবু। বাড়ির সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের মাঝেই বসে পড়েন উনুন পাড়ে। বাড়ির গিন্নি চাল ভাজছিলেন, প্রার্থী নিজেই হাত বাড়িয়ে দিলেন সেই কাজে। কাঠের উনুনে নিপুণ হাতে চাল ভেজে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেন তিনি।
এর আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল, যেখানে দেখা গিয়েছিল রমাপ্রসাদ গিরি একটি ছোট সেলুনে ঢুকে চেয়ারে বসে দাড়ি কামাচ্ছেন। সাধারণ মানুষের মতো সারিবদ্ধ হয়ে বসে নিজের কাজ সেরে তিনি বুঝিয়ে দিতে চেয়েছিলেন— তিনি মাটির মানুষ।
রাজনৈতিক মহলের মতে, এই ‘আউট অফ দ্য বক্স’ প্রচারের মাধ্যমে তিনি ভোটারদের সঙ্গে একটি আত্মিক টান তৈরি করতে চাইছেন।
রমাপ্রসাদ গিরি বলেন, “রাজনীতি মানে শুধু মঞ্চে ভাষণ দেওয়া নয়, মানুষের জীবনের সঙ্গে মিশে যাওয়া। আমি তাঁদেরই একজন, সেটাই মনে করিয়ে দিতে চাই।”
সব মিলিয়ে রমাপ্রসাদ গিরির এই ‘অন্য মুড’ এখন নারায়ণগড়ের চায়ের ঠেকে হট টপিক। শেষ পর্যন্ত এই অভিনব প্রচার ব্যালট বক্সে কতটা প্রতিফলন ঘটাতে পারে, সেটাই এখন দেখার।

Post Views: 109

Continue Reading

Previous: ‘ওড়িশা, বিহারের পর এবার বাংলায় সরকার গড়বে বিজেপি’, কলকাতায় এসে দাবি শাহের
Next: পা ভেঙে ফেলে, মাথায় ব্যান্ডেজ নিয়ে ভিক্টিম কার্ডের রাজনীতি করেন মমতা! শাহের বেনজির আক্রমণ

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.