Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘ওড়িশা, বিহারের পর এবার বাংলায় সরকার গড়বে বিজেপি’, কলকাতায় এসে দাবি শাহের

‘ওড়িশা, বিহারের পর এবার বাংলায় সরকার গড়বে বিজেপি’, কলকাতায় এসে দাবি শাহের

Online Desk মার্চ 28, 2026
amit-shah.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রুথম দফার বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার মমতার বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করেন শাহ। সেই সঙ্গে দাবি করেন, আসন্ন নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।
শনিবার নিউ টাউনের এক হোটেল তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করেন অমিত শাহ। সেই মঞ্চ থেকেই তিনি বলেন, ‘অঙ্গ, বঙ্গ, কলিঙ্গে একসঙ্গে বিজেপি সরকার গড়তে চলেছে এবার। ওড়িশা, বিহারের পর এবার বাংলায় সরকার গড়বে বিজেপি।’ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পদ্ম শিবির সরকার গড়তে চলেছে বলে দাবি তাঁর। শাহ বলেন, ‘২০১৯ সালে লোকসভা নির্বাচনে ১৮টি আসন পেয়েছিল বিজেপি, ২০২১ সালে তা বেড়ে ৭৭ হয়েছে। এবার ২০২৬-এ বাংলায় বিজেপি সরকার গঠন করবে।’
বরাবরের মত অনুপ্রবেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করেছেন শাহ। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই এত অনুপ্রবেশকারী ঢুকে গেল এরাজ্যে আপনার সরকার কি ঘুমাচ্ছিল।’ উল্লেখ্য এই অভিযোগ আগেও করেছে বিজেপি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলায় অনুপ্রবেশ বেড়েছে। তবে জোড়াফুল শিবিরের তরফে পাল্টা বলা হয়েছে, সীমান্ত রক্ষার দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। অনুপ্রবেশ যদিই হয়েই থাকে তাহলে তা বিজেপি সরকারের ব্যর্থতা। শনিবার শাহ এই প্রসঙ্গেও মুখ খুলেছেন। তাঁর দাবি, ‘হয়তো এবার উনি বলবেন বর্ডার এর নিরাপত্তা তো আপনাদের হাতে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বারবার জমি চাওয়া হলেও কোনওভাবেই সরকার জমি দেয়নি বর্ডারের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আর সময় বেশি নেই৷’

Post Views: 127

Continue Reading

Previous: “বন্ধ কর না বে…” পাপারাজ্জিদের দেখে বিরক্তি প্রকাশ সঞ্জয় দত্তের, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও
Next: সেলুনে ঢুকে দাড়ি কামানোর পর প্রচারে গিয়ে চাল ভেজে তাক লাগিয়ে দিলেন বিজেপি প্রার্থী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.