Skip to content
আগস্ট 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অরূপের পর এবার ঋতব্রতেরও এক দাবী! তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার আর্জি ১০ ‘আসল তৃণমূলের’

অরূপের পর এবার ঋতব্রতেরও এক দাবী! তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার আর্জি ১০ ‘আসল তৃণমূলের’

Online Desk জুন 19, 2026
ritabratata.png

ওঙ্কার ডেস্ক: অরূপ বিশ্বাসের পর এবার ঋতব্রত এবং ১০ জন বিদ্রোহী তৃণমূল বিধায়ক দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জি জানিয়েছেন। বৃহস্পতিবার বিধানসভায় বিরোধী দলনেতা জানিয়েছিলেন তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাঊন্টে কাটমানির টাকা ঢুকতে পারে। সেই সন্দেহ প্রকাশ করে দলের ব্যাঙ্কের খাতা খতিয়ে দেখার কথাও বলেছিলেন। এবার শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেটে ১০ জন বিদ্রোহী বিধায়ক তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছে বলে খবর।
জানা গিয়েছে, দলের আর্থিক লেনদেন এবং অ্যাকাউন্ট পরিচালনার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, বর্তমান পরিস্থিতিতে দলের আর্থিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সেই কারণেই সমস্ত বিষয় স্পষ্ট না হওয়া পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও ধরনের লেনদেন না করার আবেদন জানানো হয়েছে।
বিতর্কের সূত্রপাত হয় দলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের একটি পদক্ষেপকে কেন্দ্র করে। তিনি ব্যাঙ্কের কাছে চিঠি দিয়ে দলের অ্যাকাউন্টে লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানান বলে খবর। তাঁর বক্তব্য, দলের সাংগঠনিক কাঠামো ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ভবিষ্যতে আইনি জটিলতা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
অরূপ জানান, বিধানসভা নির্বাচনের ফলাফলের পর ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে তৃণমূলের অভ্যান্তরে। একাধিক তৃণমূল বিধায়ক শীর্ষ নেতৃত্বকে অবমাননা করেছে। অন্যদিকে অনেক সাংসদ দল ছেড়ে দিয়েছেন। এহেন পরিস্থিতিতে দলের দায়ভার নিয়ে সংশয় দেখা দিচ্ছে। ভুল হাতে দলের টাকা চলে গেলে সমস্যার সম্মুখীন হতে হবে দলকে। তাই নিজেকে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে পরিচয় দিয়ে ব্যাঙ্ককে চিঠি লেখেন অরূপ। প্রসঙ্গত, নির্বাচনে ধরাশায়ী তৃণমূল দলকে ফের নতুন করে ঢেলে সাজিয়েছে শীর্ষ নেতৃত্ব। নয়া পরিকাঠামো অনুযায়ী দলের কোষাধ্যক্ষের পদ থেকে অরূপ বিশ্বাসকে সরিয়ে সেই পদে আনা হয়েছে শুভাশিস চক্রবর্তীকে।

Post Views: 59

Continue Reading

Previous: জামাইষষ্ঠীর আগে অগ্নিমূল্য বাজার, মধ্যবিত্তের মাথায় হাত
Next: শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করার আবেদন জানিয়ে মোদীকে চিঠি দিলেন অভিজিৎ দিপকে

সম্পর্কিত গল্প

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026
1000370615.jpg

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক শিয়ালদহ শাখায়, বাতিল একাধিক লোকাল!

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.