Skip to content
জুন 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পার্কসার্কাস স্টেশনে নামল বুলডোজার, ভাঙা হল অবৈধ দোকানপাট

পার্কসার্কাস স্টেশনে নামল বুলডোজার, ভাঙা হল অবৈধ দোকানপাট

Online Desk জুন 28, 2026
PARK.jpg

ওঙ্কার ডেস্কঃ এবার পার্কসার্কাস স্টেশনে চলল বুলডোজার। শনিবার গভীররাতে শিয়ালদহ দক্ষিণ শাখার এই স্টেশনে চলল অবৈধ হকার উচ্ছেদ অভিযান। এই অভিযান ঘিরে বিপুল সংখ্যায় পুলিশ, আরপিএফ, র্যা ফ মোতায়েন ছিল। ইতিমধ্যেই হাওড়া, শিয়ালদহ, দমদম-সহ একাধিক স্টেশনে এই অভিযান চলেছে। এবার পার্ক সার্কাস স্টেশনেও চলল অভিযান।
সূত্রের খবর, গতকাল রাত সাড়ে দশটার পর পার্ক সার্কাস স্টেশন চত্বর রেল পুলিশ ও র্যা ফ ঘিরে ফেলেছিল। কোনওরকম অশান্তি যাতে না হয়, সেজন্য নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছিল। প্রথমে রেলের তরফে মাইকিং করে স্টেশন এলাকা, রেলের জমি ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়। কিছু সময় দেওয়া হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু স্টেশন এলাকায় ব্যবসায়ীরা কেউই তাঁদের দোকানপাট সরিয়ে নিয়ে যাননি। এরপরই নামে বুলডোজার।
রাজ্যের পালাবদলের পর বিভিন্ন স্টেশন ও সংলগ্ন এলাকায় জমি বেআইনি দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে রেল। দমদম স্টেশন এলাকায় বুলডোজার চলেছে। হাবরা, যাদবপুর স্টেশনেও অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ব্যবসায়ীদের কোনও পুনরবাসন না দিয়েই উচ্ছেদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন অনেকেই।
পার্কসার্কাস স্টেশন এলাকা বরাবরই ঘিঞ্জি। স্টেশনে প্রচুর সংখ্যায় অবৈধ দোকানপাট দীর্ঘদিন ধরে গজিয়েছিল বলে অভিযোগ। রেল কখনওই ওই স্টেশনে অবৈধ হকার উচ্ছেদ করতে পারেনি। রেলযাত্রীরা ওই স্টেশলে যাতায়াতের ক্ষেত্রেও বিভিন্ন সময় সমস্যায় পড়তেন বলে অভিযোগ উঠত। রাজ্যে বিজেপি সরকার আসার পরে এবার এই গুরুত্বপূর্ণ স্টেশন থেকে অবৈধ হকার উচ্ছেদ হল।

Post Views: 41

Continue Reading

Previous: উত্তরে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, দক্ষিণে ভিজবে কোন কোন জেলা?
Next: কলকাতার রাস্তা হকারমুক্ত হবে! দিলীপ ঘোষের কথায় বড় ইঙ্গিত

সম্পর্কিত গল্প

randhir-jaishawal.jpg

করাচী বিস্ফোরণ কান্ডে ভারতের দিকে আঙুল ইসলাবাদের; সন্ত্রাসমদত নিয়ে পালটা জবাব নয়া দিল্লিরও

Online Desk জুন 28, 2026
Untitled.jpg

রাজ্যে পালাবদলের পর প্রথম রথযাত্রা দীঘায়

Online Desk জুন 28, 2026
WhatsApp-Image-2026-06-28-at-10.25.59-AM-1.jpeg

জি.আই স্বীকৃতি পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ

Online Desk জুন 28, 2026

You may have missed

randhir-jaishawal.jpg

করাচী বিস্ফোরণ কান্ডে ভারতের দিকে আঙুল ইসলাবাদের; সন্ত্রাসমদত নিয়ে পালটা জবাব নয়া দিল্লিরও

Online Desk জুন 28, 2026
Untitled.jpg

রাজ্যে পালাবদলের পর প্রথম রথযাত্রা দীঘায়

Online Desk জুন 28, 2026
WhatsApp-Image-2026-06-28-at-10.25.59-AM-1.jpeg

জি.আই স্বীকৃতি পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ

Online Desk জুন 28, 2026
indian-railway.png

শিয়ালদহ ডিভিশনের ৮টি স্টেশনে বন্ধ হতে চলেছে রিজার্ভেশন কাউন্টার, জানিয়ে দিল রেল কতৃপক্ষ

Online Desk জুন 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.