Skip to content
জুন 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উত্তরে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, দক্ষিণে ভিজবে কোন কোন জেলা?

উত্তরে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, দক্ষিণে ভিজবে কোন কোন জেলা?

Online Desk জুন 28, 2026
DFC.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যজুড়ে এখন ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।
রবিবার দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। মোটের উপর একই রকম থাকবে আবহাওয়া বলে জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা। কিছু কিছু এলাকায় হালকা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও বজায় থাকবে গরমের অস্বস্তি । এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
উত্তরবঙ্গের জেলায় জেলায় এখনও চলছে ভারী বৃষ্টি। দার্জিলিং জেলা জুড়ে আগামী দুদিনের জন্য অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও জারি রয়েছে লাল সতর্কতা।

Post Views: 74

Continue Reading

Previous: মহাপ্রভুর স্মৃতিধন্য পানিহাটিতে শুরু অভিনব দইচিড়ে মেলা
Next: পার্কসার্কাস স্টেশনে নামল বুলডোজার, ভাঙা হল অবৈধ দোকানপাট

সম্পর্কিত গল্প

randhir-jaishawal.jpg

করাচী বিস্ফোরণ কান্ডে ভারতের দিকে আঙুল ইসলাবাদের; সন্ত্রাসমদত নিয়ে পালটা জবাব নয়া দিল্লিরও

Online Desk জুন 28, 2026
Untitled.jpg

রাজ্যে পালাবদলের পর প্রথম রথযাত্রা দীঘায়

Online Desk জুন 28, 2026
WhatsApp-Image-2026-06-28-at-10.25.59-AM-1.jpeg

জি.আই স্বীকৃতি পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ

Online Desk জুন 28, 2026

You may have missed

randhir-jaishawal.jpg

করাচী বিস্ফোরণ কান্ডে ভারতের দিকে আঙুল ইসলাবাদের; সন্ত্রাসমদত নিয়ে পালটা জবাব নয়া দিল্লিরও

Online Desk জুন 28, 2026
Untitled.jpg

রাজ্যে পালাবদলের পর প্রথম রথযাত্রা দীঘায়

Online Desk জুন 28, 2026
WhatsApp-Image-2026-06-28-at-10.25.59-AM-1.jpeg

জি.আই স্বীকৃতি পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ

Online Desk জুন 28, 2026
indian-railway.png

শিয়ালদহ ডিভিশনের ৮টি স্টেশনে বন্ধ হতে চলেছে রিজার্ভেশন কাউন্টার, জানিয়ে দিল রেল কতৃপক্ষ

Online Desk জুন 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.