Skip to content
জুন 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মহাপ্রভুর স্মৃতিধন্য পানিহাটিতে শুরু অভিনব দইচিড়ে মেলা

মহাপ্রভুর স্মৃতিধন্য পানিহাটিতে শুরু অভিনব দইচিড়ে মেলা

Online Desk জুন 27, 2026
Dai.jpg

প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগণা : চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত পানিহাটি। প্রতিবছর এই পানিহাটিতে ঐতিহ্যবাহী দন্ডমহোৎসব তথা দই-চিঁড়ের মেলা বসে। আর এই মেলাকে উপলক্ষ করে পানিহাটিতে পুণ্যার্থীদের ঢল। এবার এই মেলা ৫১০ বছরে পদার্পণ করল। পানিহাটির গঙ্গা তীরবর্তী মহোৎসবতলা ঘাটে শনিবার থেকে শুরু হল ঐতিহাসিক এই উৎসব। ভক্তদের নিরাপত্তার স্বার্থে এই উৎসবকে ঘিরে ব্যারাকপুর সিটি পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। জানা যায়, তিন বছর আগে ২০২২ সালের দন্ডমহোৎসবে ভ্যাপসা গরমে ভিড়ের চাপে অসুস্থ হয়ে তিনজন পুন্যার্থীর মৃত্যু হয়েছিল। সেই কারনে এবছরও যে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করেছিল প্রশাসন। রাজ্যে পালাবদল ঘটেছে। তাই নয়া সরকারের প্রশাসন পুর্নার্থীদের ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। এবার উৎসব প্রাঙ্গণে ভক্ত সমাগমে কার্যত জন জোয়ারের রূপ নিয়েছিল।

এই মেলার পেছনে আছে এক ইতিহাস। প্রচলিত কাহিনী অনুযায়ী, হুগলি জেলার অন্তর্গত আদি সপ্তগ্রাম কৃষ্ণপুরে বাসিন্দা রঘুনাথ দাস গোস্বামী । তিনি নিত্যানন্দের কাছ থেকে দীক্ষা নেবেন বলে ঠিক করেন এই দীক্ষা নেওয়ার জন্য নিত্যানন্দ মহাপ্রভুর খোঁজে তিনি বের হন, প্রথমে যান শান্তিপুরে সেখানে ওনার সাথে দেখা না হওয়ায় তিনি যান নীলাচলে সেখানে চৈতন্যদেবের সাথে দেখা হয়। চৈতন্যদেব তাঁকে দীক্ষা নেওয়ার জন্য নিত্যানন্দের কাছে যেতে বলেন। চৈতন্য দেবের কাছেই তিনি নিত্যানন্দের খোঁজ পান। সেই মতো রঘুনাথ দাস গোস্বামী পানিহাটিতে আসেন। আজ থেকে ৫০৯ বছর আগে এই দিনটিতে তৎকালীন হুগলী জেলার সপ্তগ্রামের রাজার পুত্র রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভুকে না জানিয়ে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভের চেষ্টা করেছিলেন। সেই ঘটনা জানা মাত্রই বিরাগভাজন হন নিত্যানন্দ। শাস্তি হিসাবে রঘুনাথ দাসকে নিত্যানন্দ মহাপ্রভু সমস্ত ভক্তদের দই-চিড়ে-কলা খাওয়ানোর নির্দেশ দেন। সেই নির্দেশ সাদরে গ্রহণ করেন রঘুনাথ দাস। তখন তিনি রাজি হন এবং সমস্ত খাওয়ার ব্যবস্থা করেন। ইতিমধ্যেই খবর যায় হুগলি জেলার আদি সপ্তগ্রামে। সেখান থেকে চিড়া খই মুড়কি আসে আর জৈষ্ঠ মাসের যে সমস্ত ফল হয় আম কাঁঠাল জাম দই বিভিন্ন কিছু দিয়ে ভক্তদেরকে খাওয়ান। সেই সময়কাল থেকেই পানিহাটি মহোৎসবতলা ঘাটে প্রত্যেক বছর জৈষ্ঠ্য মাসের শুক্লা ত্রয়োদশীতে পালিত হয়ে আসছে দন্ডমহোৎসব।

তখন থেকেই শুরু হয় নিত্যানন্দের হাত ধরে মালসা ভোগের আর এরপর থেকেই শুরু হয় দন্ড মহোৎসব সেই দন্ডমহোৎসব। যা আজ দেখতে দেখতে ৫১০ বছরে পদার্পণ করল ।

Post Views: 24

Continue Reading

Previous: আপাতত বন্ধ করা হচ্ছে তারাতলা কান্ডের উদ্ধার কাজ; মোতায়েন থাকছে পুলিশ

সম্পর্কিত গল্প

arrest.jpg

উত্তরপ্রদেশে গোমাংস রান্নার অভিযোগে গ্রেফতার ৩ মহিলা

Online Desk জুন 27, 2026
HANDCUFF.png

রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মুর্শিদাবাদে গ্রেপ্তার ৫ বাংলাদেশি

Online Desk জুন 27, 2026
tara.png

তারাতলা গুদামের নির্মানকাজ, ব্লু-প্রিন্ট সব খতিয়ে দেখতে যাদবপুরের বিশেষজ্ঞদের নিয়ে দল গঠন রাজ্য সরকারের

Online Desk জুন 27, 2026

You may have missed

Dai.jpg

মহাপ্রভুর স্মৃতিধন্য পানিহাটিতে শুরু অভিনব দইচিড়ে মেলা

Online Desk জুন 27, 2026
Taratala-Collapsed.jpg

আপাতত বন্ধ করা হচ্ছে তারাতলা কান্ডের উদ্ধার কাজ; মোতায়েন থাকছে পুলিশ

Online Desk জুন 27, 2026
arrest.jpg

উত্তরপ্রদেশে গোমাংস রান্নার অভিযোগে গ্রেফতার ৩ মহিলা

Online Desk জুন 27, 2026
trump-modi.jpg

২০২৭ সালে ভারত সফরে ট্রাম্প, জানালেন গোর

Online Desk জুন 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.