Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আখতার আলির বিরুদ্ধে চার্জগঠন শুরু হবে চলতি মাসেই, ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় সিবিআই

আখতার আলির বিরুদ্ধে চার্জগঠন শুরু হবে চলতি মাসেই, ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় সিবিআই

Online Desk ফেব্রুয়ারি 17, 2026
akhtar.jpg

ওঙ্কার ডেস্কঃ আরজি কর কান্ডে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে আগেই চার্জশিট দিয়েছিল সিবিআই। এবার তাঁর বিরুদ্ধে চার্জগঠন শুরু হবে চলতি মাসে। চার্জশিটে আখতার ঘনিষ্ঠ ব্যবসায়ী শশীকান্তের বিরুদ্ধেও চার্জগঠন হবে আদালতে।
সূত্রের খবর, আখতার এবং শশীকান্তের বিরুদ্ধে আগামী ২৫ ফেব্রুয়ারি চার্জগঠন হবে। মঙ্গলবার সিবিআই জানায়, এই দুর্নীতি মামলার তদন্ত শেষ। তবে প্রয়োজনে আগামী দিনে আবারও তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হতে পারে। আর সেই তদন্ত নির্ভর করছে ফরেনসিক রিপোর্টের উপর। রিপোর্ট হাতে পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে, তদন্তের প্রয়োজন আছে কী নেই।
আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ জানিয়েছিলেন ওই হাসপাতালেরই তৎকালীন ডেপুটি সুপার আখতার। তবে সেই তদন্তে নেমে সিবিআই জানায়, আখতার আলিও আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত। তদন্তে আখতারকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে দাবি করে সিবিআই। কিন্তু বার বার হাজিরা এড়িয়ে গিয়েছেন আখতার। সিবিআই অভিযোগ করে, অসুস্থতাকে ঢাল করে কলকাতা হাই কোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন আখতার। রক্ষাকবচের আর্জি খারিজ করে দেয় উচ্চ আদালত।
অতঃপর গত ৬ ফেব্রুয়ারি আখতারের জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে আত্মসমর্পণের নির্দেশ দেয় আলিপুর আদালত। সেই নির্দেশমতো গত ১০ ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন আখতার। আদালত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেয়।

Post Views: 46

Continue Reading

Previous: এপ্রিলের প্রথম সপ্তাহেই অসমে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা, নির্ঘন্ট ঘোষণা মার্চে: সূত্র
Next: রাজধানীতে নাবালকের গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের; ন্যায় বিচারের আর্জি নিহতের মায়ের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.