Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাজধানীতে নাবালকের গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের; ন্যায় বিচারের আর্জি নিহতের মায়ের

রাজধানীতে নাবালকের গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের; ন্যায় বিচারের আর্জি নিহতের মায়ের

Online Desk ফেব্রুয়ারি 17, 2026
delhi-accident.png

ওঙ্কার ডেস্ক: রাজধানী দিল্লির দ্বারকা এলাকায় ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন ২৩ বছর বয়সি যুবক সাহিল ধানেশ্রাল। অভিযোগ, দুর্ঘটনার পর প্রায় দশ মিনিট রাস্তায় পড়ে যন্ত্রণায় ছটফট করলেও কোনও পথচারী এগিয়ে আসেননি তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে। পরিবারের দাবি, সময়মতো চিকিৎসা পেলে হয়তো প্রাণ বাঁচানো সম্ভব ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গভীর রাতে। একটি এসইউভি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্যাক্সিকে ধাক্কা মারে, তারপর সজোরে সাহিলের মোটরবাইকে আঘাত করে। সংঘর্ষের অভিঘাতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, গাড়িটি দ্রুতগতিতে চলছিল। পরে জানা যায়, এসইউভিটি চালাচ্ছিল এক নাবালক, যার বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না।
পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় সাহিল রাস্তায় পড়ে সাহায্যের জন্য চিৎকার করছিলেন। তাঁর পরনের জ্যাকেট ছিঁড়ে যায়, শরীর রক্তাক্ত হয়ে পড়ে ছিল। আশপাশে লোকজন উপস্থিত থাকলেও কেউ তাঁকে হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেননি। কিছু সময় পর পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মাথায় গুরুতর আঘাত, মস্তিষ্কে রক্তক্ষরণ ও শরীরের একাধিক স্থানে চোটের কথা উল্লেখ করা হয়েছে। চিকিৎসকদের মতে, উচ্চগতির ধাক্কার ফলেই এই প্রাণঘাতী আঘাত লাগে।
তদন্তে নেমে দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে। গাড়িটির বিরুদ্ধে আগেও একাধিক ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ ছিল বলে জানা গেছে। তবে অভিযুক্তকে অস্থায়ী জামিন দেওয়ার সিদ্ধান্ত ঘিরে ক্ষোভ প্রকাশ করেছে মৃতের পরিবার। তাদের দাবি, এ ধরনের ঘটনায় কঠোর শাস্তির প্রয়োজন, নাহলে বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা কমবে না।

Post Views: 136

Continue Reading

Previous: আখতার আলির বিরুদ্ধে চার্জগঠন শুরু হবে চলতি মাসেই, ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় সিবিআই
Next: যৌন হেনস্থা, চুরির অভিযোগে আমেরিকায় গ্রেফতার ভারতীয় নাগরিক

সম্পর্কিত গল্প

police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
JAHANGIR.jpg

জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে অপহরণের ছক, গ্রেফতার ৮ পুষ্পা অনুগামী

Online Desk জুন 17, 2026

You may have missed

police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
JAHANGIR.jpg

জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে অপহরণের ছক, গ্রেফতার ৮ পুষ্পা অনুগামী

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.