Skip to content
জুন 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এপ্রিলের প্রথম সপ্তাহেই অসমে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা, নির্ঘন্ট ঘোষণা মার্চে: সূত্র

এপ্রিলের প্রথম সপ্তাহেই অসমে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা, নির্ঘন্ট ঘোষণা মার্চে: সূত্র

Online Desk ফেব্রুয়ারি 17, 2026
vote-d.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি বছরের এপ্রিলে অসমে বিধানসভা নির্বাচন আয়োজিত হতে চলেছে, এমনটাই খবর সূত্রের। রিপোর্ট অনুসারে, আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতে চলেছে কমিশন। তবে উত্তর-পূর্বের এই রাজ্যে বিজেপির প্রত্যাবর্তন হবে নাকি পরিবর্তন হবে, তা নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

উল্লেখ্য, অসমে বিজেপি বিজেপি হ্যাটট্রিক করার চেষ্টা করছে। তবে একদা সে রাজ্যে ক্ষমতায় থাকা কংগ্রেসও মরিয়া কুর্সি দখল করতে। সেই চেষ্টা অব্যাহত হাত শিবিরের। তবে বিজেপি আগামী নির্বাচনে জয়ী হলে কাকে মুখ্যইমন্ত্রী করবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে সূত্র জানিয়েছে, দুই বারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে মুখ করে আসন্ন নির্বাচনে ঝাঁপাতে চলেছে বিজেপি। হিমন্তকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে নিশ্চিত করার বিষয়ে দলের শীর্ষ স্তর থেকে অনুমোদন আসার প্রবল সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।

নীচু তলায় সমীক্ষা চালিয়ে পদ্ম শিবির একটি বিষয়ে নিশ্চিত হয়েছে, যে এখনও অসমে জনপ্রিয় হিমন্ত। তাই তাঁকে সামনে রেখে ময়দানে নামলে বিজেপির লাভ হবে বলে মনে করা হচ্ছে। উত্তরপূর্বের এই রাজ্যে নির্বাচনী প্রচারে কোন ঘুঁটি ব্যবহার করবে পদ্ম শিবির, তা নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে। সূত্রের দাবি, প্রচারের পরিকল্পনাও চূড়ান্ত করে ফেলা হয়েছে। বিজেপির পক্ষে সমর্থন জোগাড় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যজুড়ে একাধিক সভা করতে পারেন।

Post Views: 141

Continue Reading

Previous: ৩ সন্তানকে খুনে ১৫ বছর জেলে ছিলেন, ‘গুরুবোন’কে কুপিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ সেই ব্যক্তির
Next: আখতার আলির বিরুদ্ধে চার্জগঠন শুরু হবে চলতি মাসেই, ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় সিবিআই

সম্পর্কিত গল্প

Screenshot_20260613_172521_Google.jpg

ভারতীয় সেনার নতুন প্রধান ধীরাজ শেঠ, ৩০ জুন থেকে নেবেন দায়িত্ব

Online Desk জুন 13, 2026
Untitled12.png

বঙ্গের রেলযাত্রীদের জন্য সুখবর, বাড়ানো হল এসি লোকালের হল্ট স্টেশনের সংখ্যা

Online Desk জুন 13, 2026
death.jpg

৬ মাসের সন্তানকে নিয়ে ছয় তলা থেকে ঝাঁপ প্রযুক্তি কর্মীর, মায়ের মৃত্যু হলেও বরাত জোরে প্রাণ বাঁচল শিশুর

Online Desk জুন 13, 2026

You may have missed

Screenshot_20260613_172521_Google.jpg

ভারতীয় সেনার নতুন প্রধান ধীরাজ শেঠ, ৩০ জুন থেকে নেবেন দায়িত্ব

Online Desk জুন 13, 2026
Untitled12.png

বঙ্গের রেলযাত্রীদের জন্য সুখবর, বাড়ানো হল এসি লোকালের হল্ট স্টেশনের সংখ্যা

Online Desk জুন 13, 2026
death.jpg

৬ মাসের সন্তানকে নিয়ে ছয় তলা থেকে ঝাঁপ প্রযুক্তি কর্মীর, মায়ের মৃত্যু হলেও বরাত জোরে প্রাণ বাঁচল শিশুর

Online Desk জুন 13, 2026
locket.jpg

ঘুষ হিসেবে সোনা নিতেন মদন মিত্র? দোষী প্রমাণ হলে শাস্তি পেতে হবে, হুঁশিয়ারি লকেটের

Online Desk জুন 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.