Skip to content
জুলাই 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিরাপত্তারক্ষীদের বিপদজনক সফর, অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

নিরাপত্তারক্ষীদের বিপদজনক সফর, অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Online Desk জুলাই 2, 2026
AVHI.jpg

ওঙ্কার ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে মোতায়েন থাকেন নিরাপত্তারক্ষীরা। যে সিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসেন, তার দুপাশে গাড়ির বাইরে মূলত দাঁড়িয়ে থাকেন তাঁরা। ভোট প্রচার হোক, কিংবা তারপরে একই ঘটনা ঘটেছে। নিরাপত্তা রক্ষীদের এই সফর যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। এমনকি ওয়াকিবহাল মহলের মতে, এই ঘটনা আইনের পরিপন্থীও বটে। এই বিষয়টি জানিয়ে কালীঘাট থানায় এবার লিখিত অভিযোগ দায়ের করলেন রাজীব সরকার নামে এক ব্যক্তি।
অভিযোগে বলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত গাড়িতে নিরাপত্তারক্ষীদের যেভাবে গাড়ির দরজার বাইরে ঝুলে থাকতে দেখা যায়, তাতে শুধু তাঁদের নিজের জীবনই নয়, রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। এই ধরনের যাতায়াত দুর্ঘটনার আশঙ্কা বাড়ায়। রাজীব সরকারের দাবি, নিরাপত্তার কারণ দেখিয়ে এ ক্ষেত্রে আইনের ব্যতিক্রম করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় মোটর ভেহিকেলস অ্যাক্ট, ১৯৮৮-এর একাধিক বিধান লঙ্ঘিত হয়েছে। সেই কারণে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
ভিআইপি নিরাপত্তা সংক্রান্ত প্রচলিত প্রোটোকলে নিরাপত্তারক্ষীদের গাড়ির বাইরে ঝুলে যাতায়াত করার অনুমতি নেই। তাহলে কেন অভিষেকের ক্ষেত্রে তেমনটা হবে,এই প্রশ্ন তুলে, নিয়ম ভেঙে এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে অভিযোগ পত্রে লেখেন রাজীব সরকার।
উল্লেখযোগ্যভাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ক্ষেত্রে রাজীব সরকারের এটি প্রথম পদক্ষেপ নয়। এর আগেও তিনি ডিজে সংক্রান্ত একটি মামলায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এবার সেই তালিকায় যোগ হল মোটরযান আইন লঙ্ঘনের অভিযোগও।

Post Views: 25

Continue Reading

Previous: মহুয়া মৈত্রের উপর ডিম হামলা নিয়ে সরব বিকাশরঞ্জন; বিরোধিতা সত্ত্বেও তৃণমূল সাংসদের পাশে বামনেতা
Next: ইউজার নেম-এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার: মেটার কাছে ব্যাখ্যা চাইল কেন্দ্র

সম্পর্কিত গল্প

Taratala-Collapsed.jpg

তারাতলা গুদাম দুর্ঘটনায় তদন্তের তথ্য জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি জাতীয় মানবাধিকার কমিশনের

Online Desk জুলাই 2, 2026
jaya-mamata.png

মমতার কালিঘাটের বাড়িতে জয়া বচ্চন; ড্যামেজ কন্ট্রোল নাকি জোটের নয়া ইঙ্গিত, কি আলোচনা দুই নেত্রীর

Online Desk জুলাই 2, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেই-এর শেষকৃত্যে সামিল হতে শুক্রবার ইরানে পাক প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 2, 2026

You may have missed

Taratala-Collapsed.jpg

তারাতলা গুদাম দুর্ঘটনায় তদন্তের তথ্য জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি জাতীয় মানবাধিকার কমিশনের

Online Desk জুলাই 2, 2026
jaya-mamata.png

মমতার কালিঘাটের বাড়িতে জয়া বচ্চন; ড্যামেজ কন্ট্রোল নাকি জোটের নয়া ইঙ্গিত, কি আলোচনা দুই নেত্রীর

Online Desk জুলাই 2, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেই-এর শেষকৃত্যে সামিল হতে শুক্রবার ইরানে পাক প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 2, 2026
SAOKAT.png

ক্যানিং-এ র রাস্তায় ঘোরানো হল শওকত মোল্লাকে; মাছ-চোর গান বাজিয়ে ক্ষোভপ্রকাশ স্থানীয়দের

Online Desk জুলাই 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.