Skip to content
জুলাই 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইউজার নেম-এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার: মেটার কাছে ব্যাখ্যা চাইল কেন্দ্র

ইউজার নেম-এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার: মেটার কাছে ব্যাখ্যা চাইল কেন্দ্র

Online Desk জুলাই 2, 2026
whatsapp-logo.jpg

ওঙ্কার ডেস্ক: জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ বদল আনার সিদ্ধান্ত নিয়েছে মেটা। ব্যবহারকারীরা মোবাইল নম্বর না দিয়ে ইউজার নেম ব্যবহার করে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। নতুন এই ফিচার দেশে শুরু হওয়ার আগে মেটার কাছে ব্যাখ্যা তলব করল মোদী সরকার। কেন্দ্রীয় সরকারের আশঙ্কা, এই সুবিধা চালু হলে ডিজিটাল অ্যারেস্ট-সহ একাধিক সাইবার অপরাধের হার বেড়ে যেতে পারে। প্রতারকরা সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানুষকে বিপাকে ফেলতে পারে। তাই সুবিধা চালুর আগে আগামী তিন দিনের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকার হোয়াটসঅ্যাপ এর মালিকানাধীন সংস্থা মেটাকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, সরকারের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এই ফিচার ভারতে চালু করা যাবে না। এর মাধ্যমে অপরাধ রোখার কী ব্যবস্থা থাকছে— তা বিস্তারিত জানাতে হবে আগামী ৩ দিনের মধ্যে। ফোন নম্বর ট্র্যাক করা না গেলে অনলাইনে জালিয়াতি, টাকা হাতানো এবং ‘ডিজিটাল অ্যারেস্ট’ বহুগুণ বেড়ে যেতে পারে। যদিও মেটার দাবি, এই ফিচার আসলে ব্যবহারকারীদের গোপনীয়তা আরও মজবুত করার জন্য। এই সুবিধা চালু হলে মানুষের কাছে ফোন নম্বর ফাঁস হবে না।

তারা আরও জানিয়েছে, হোয়াটসঅ্যাপে যে কেউ সার্চ করে আপনার ইউজারনেম খুঁজে পাবে না। মেসেজ করতে হলে আগে তার সঠিক ইউজারনেমটি জানতে হবে। আগামী ৩ দিনের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে মেটা রিপোর্ট জমা দেবে। সেই জবাব খতিয়ে দেখে, নিরাপত্তা ও আইনি দিক বিচার করে তবেই সিদ্ধান্ত নেবে কেন্দ্র, এই ফিচার ভারতে চালু করা যাবে কিনা।

Post Views: 20

Continue Reading

Previous: নিরাপত্তারক্ষীদের বিপদজনক সফর, অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
Next: বারংবার নথি জমা দিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে পারল না ওড়িশার ব্যক্তি; জুটল ‘বিদেশী’ তকমা

সম্পর্কিত গল্প

Taratala-Collapsed.jpg

তারাতলা গুদাম দুর্ঘটনায় তদন্তের তথ্য জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি জাতীয় মানবাধিকার কমিশনের

Online Desk জুলাই 2, 2026
jaya-mamata.png

মমতার কালিঘাটের বাড়িতে জয়া বচ্চন; ড্যামেজ কন্ট্রোল নাকি জোটের নয়া ইঙ্গিত, কি আলোচনা দুই নেত্রীর

Online Desk জুলাই 2, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেই-এর শেষকৃত্যে সামিল হতে শুক্রবার ইরানে পাক প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 2, 2026

You may have missed

Taratala-Collapsed.jpg

তারাতলা গুদাম দুর্ঘটনায় তদন্তের তথ্য জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি জাতীয় মানবাধিকার কমিশনের

Online Desk জুলাই 2, 2026
jaya-mamata.png

মমতার কালিঘাটের বাড়িতে জয়া বচ্চন; ড্যামেজ কন্ট্রোল নাকি জোটের নয়া ইঙ্গিত, কি আলোচনা দুই নেত্রীর

Online Desk জুলাই 2, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেই-এর শেষকৃত্যে সামিল হতে শুক্রবার ইরানে পাক প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 2, 2026
SAOKAT.png

ক্যানিং-এ র রাস্তায় ঘোরানো হল শওকত মোল্লাকে; মাছ-চোর গান বাজিয়ে ক্ষোভপ্রকাশ স্থানীয়দের

Online Desk জুলাই 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.