Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শাহের সঙ্গে বৈঠকে উপস্থিত দিলীপ, বাংলায় ফের বিজেপির শিকড় মজবুত করতে দিলীপে ভরসা!

শাহের সঙ্গে বৈঠকে উপস্থিত দিলীপ, বাংলায় ফের বিজেপির শিকড় মজবুত করতে দিলীপে ভরসা!

Online Desk ডিসেম্বর 31, 2025
dilip.jpg

ওঙ্কার ডেস্কঃ বঙ্গ বিজেপিতে আদি নব্য সংঘাত নতুন নয়। বাংলায় বিজেপির একসময়ের দাপুটে নেতা দিলীপ ঘোষ দলে এখন কোণঠাসা। কিন্তু এই দিলীপ ঘোষ যে বঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি তা নিঃসন্দেহে বলা যায়। এই দিলীপ ঘোষের হাতেই বাংলায় বিজেপির মূল শক্ত হয়েছিল। বঙ্গ বিজেপির নেতাদের আচরণে স্বাভাবিকভাবেই অভিমানী দিলীপ। মান ভাঙাতে এবার আসরে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দলের সাংসদ, বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছেন শাহ। সেখানেই ডাক পেয়েছেন দিলীপও।
জানা গিয়েছে, মঙ্গলবার সুনীল বনশল ফোন করেন দিলীপ ঘোষকে। শাহের বৈঠকে আমন্ত্রণ জানান তিনিই। সেই মতোই বুধের সকালে বৈঠকে হাজির হয়েছেন দিলীপ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবারের বিধানসভার আগে ছাব্বিশে বাংলায় শিকড় মজবুত করতে দিলীপেই ভরসা করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলার ১৮টি আসনে বিজেপির জয়ের নেপথ্যে ছিলেন দিলীপ। ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ৩ থেকে বেড়ে ৭৭ হয়। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়েছে। দিলীপের জায়গা কমেছে। চব্বিশের লোকসভায় মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপকে অন্য জায়গা থেকে প্রার্থী করা হয়। কীর্তি আজাদের কাছে পরাস্ত হন তিনি। চলতি বছরেই মোদি ও শাহ কলকাতা সফরে এসেছেন। সভা করেছেন। কিন্তু ব্রাত্য ছিলেন দিলীপ। ২৬ এর ভোটের আগে আবার বৈঠকে দিলীপকে তলব, মাটি শক্ত করার অভিপ্রায় বলেই মনে করছেন অনেকে।

Post Views: 105

Continue Reading

Previous: পুলিশের দাবি খারিজ করে অ্যাঞ্জেলের মৃত্যুর জন্য জাতিবিদ্বেষকেই কারণ বলছে তার পরিবার
Next: ফরিদাবাদে চলন্ত গাড়িতে ২ ঘন্টা ধরে মহিলাকে গণধর্ষণ, রাস্তায় ফেলে পালাল অভিযুক্তরা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.