Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিউ টাউনে দুর্গা অঙ্গন প্রকল্পের বিরুদ্ধে হাই কোর্টে যাওয়ার সিদ্ধান্ত সিপিআইএম-এর

নিউ টাউনে দুর্গা অঙ্গন প্রকল্পের বিরুদ্ধে হাই কোর্টে যাওয়ার সিদ্ধান্ত সিপিআইএম-এর

Online Desk জানুয়ারি 1, 2026
durgan-angan-newtown.png

ওঙ্কার ডেস্ক: নিউ টাউনে প্রস্তাবিত ‘দুর্গা অঙ্গন’ প্রকল্পকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। এই প্রকল্পের নির্মাণ বন্ধের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম। দলীয় নেতৃত্বের দাবি, নিউ টাউনের নির্দিষ্ট নগর পরিকল্পনা ও ভূমি ব্যবহারের বিধি লঙ্ঘন করেই এই ধর্মীয় প্রকল্পের সূচনা করা হয়েছে।
সিপিআইএম-এর তরফে জানানো হয়েছে, নিউ টাউন একটি পরিকল্পিত শহর এবং সেখানে হিডকো নির্ধারিত মাস্টার প্ল্যান অনুযায়ী জমির ব্যবহার করা হয়। ওই পরিকল্পনায় ধর্মীয় স্থাপনা নির্মাণের কোনও অনুমতি নেই বলে তাদের অভিযোগ। অথচ নিউ টাউন বাসস্ট্যান্ড সংলগ্ন অ্যাকশন এরিয়া-১ এলাকায় প্রায় ১৭ থেকে ১৮ একর জমিতে দুর্গা অঙ্গন প্রকল্পের শিলান্যাস করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। দলের প্রাক্তন নেতা গৌতম দেব অভিযোগ করেছেন, জমি বরাদ্দের ক্ষেত্রেও নিয়ম মানা হয়নি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুর্গা অঙ্গন প্রকল্পকে রাজ্য সরকারের একটি বৃহৎ সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে তুলে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই প্রকল্পের শিলান্যাস করেন। রাজ্য প্রশাসনের বক্তব্য, দুর্গাপুজো বাঙালির আবেগ ও সংস্কৃতির অঙ্গ, সেই ঐতিহ্যকে স্থায়ী রূপ দিতেই এই উদ্যোগ। নিউ টাউনে একটি স্থায়ী দুর্গা মন্দির ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই স্থান পর্যটনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে সরকারের দাবি। তবে সিপিআইএম এই যুক্তি মানতে নারাজ। দলের বক্তব্য, ধর্মীয় আবেগের আড়ালে পরিকল্পিত শহরের চরিত্র বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের মতে, যদি দুর্গা অঙ্গনের মতো প্রকল্পই করতে হয়, তা হলে নিউ টাউনের পরিবর্তে অন্য কোনও উপযুক্ত জায়গা বেছে নেওয়া উচিত ছিল। এই পরিস্থিতিতে আইনি পথেই বিষয়টির নিষ্পত্তি চাইছে তারা।

Post Views: 121

Continue Reading

Previous: মাথার দাম ছিল ৫০০০০ টাকা, বিহারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত মাওবাদী
Next: নতুন বছরে সুখবর, ছোট পর্দার চেনা মুখেরা এবার বড় পর্দায়, তালিকায় কারা?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.