Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জমি দখল করে আর পুজো করা যাবে না! সুরুচি সঙ্ঘকে নোটিস পাঠাল এলআইসি

জমি দখল করে আর পুজো করা যাবে না! সুরুচি সঙ্ঘকে নোটিস পাঠাল এলআইসি

Online Desk জুন 20, 2026
lic.jpg

ওঙ্কার ডেস্ক: পরিবর্তনের বাংলায় জমি দখল করে পুজো আর চলবে না। আর কয়েক মাস পরে দুর্গাপুজো। কিন্তু তার আগে কলকাতার নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘকে নোটিস পাঠাল এলআইসি। বলা হয়েছে, জোর করে যে জমি দখল করে দুর্গা পুজোর আয়োজন করা হতো, অবিলম্বে তা খালি করতে হবে। নির্দেশ না মানা হলে কড়া পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অভিযোগ ভারতীয় জীবন বিমা নিগম (এলআইসি)র ২১ কাঠা জমি দখল করে দুর্গাপুজোর আয়োজন করে সুরুচি সঙ্ঘ। এলআইসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৮ জুলাইয়ের মধ্যে ক্লাবের ওই জায়গা ফাঁকা করে দিতে হবে। নির্দেশ অমান্য করলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই নোটিস দেওয়ালে সাঁটিয়ে দিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, তৃণমূল জমানায় নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘ ক্লাবের দুর্গা পুজো প্রতি বছর নজর কাড়ত দর্শনার্থীদের। বেশ কয়েক বার এই ক্লাবের পুজোর উদ্বোধন করেছেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুজোর সঙ্গে জড়িয়ে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন তাঁর ভাই স্বরূপ বিশ্বাসও। ক্লাবের সচিব পদে ছিলেন স্বরূপ। বর্তমানে তিনি গ্রেফতার হয়ে জেলে রয়েছেন। অভিযোগ ওঠে, যে জমিতে ক্লাবের পুজো হত, সেটির মালিক ছিল এলআইসি। ভারতীয় জীবন বিমা নিগমের ২১ কাঠা জমি দখল করে ওই পুজো চলত বলে অভিযোগ। আলিপুর থানায় অভিযোগও দায়ের হয়েছিল। একাধিকবার ক্লাব কর্তৃপক্ষের কাছে জমি ফেরত চেয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ বিমা সংস্থার।

Post Views: 112

Continue Reading

Previous: শ্যামাপ্রসাদের মাটিতে বিজেপির স্বপ্নপূরণ, ২০ জুন পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস
Next: পরীক্ষার আগে আরও এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যা! থামছে না মৃত্যু মিছিল

সম্পর্কিত গল্প

1000366826.jpg

যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে সরব শুভেন্দু, রাখি বন্ধনের মঞ্চ থেকে ‘দেশবিরোধীদের’ নিশানা

Online Desk আগস্ট 28, 2026
1000370522.jpg

দুর্গাপুজোর মণ্ডপে আমিষ খাবার নয়! ‘পবিত্রতা’ রক্ষায় ফতোয়া বিশ্ব হিন্দু পরিষদের

Online Desk আগস্ট 28, 2026
1000370468.jpg

দুধ গরম বিতর্ক অতীত, রাখির সকালে ফুটপাথবাসীদের বন্ধনে জড়ালেন অগ্নিমিত্রা

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

1000366826.jpg

যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে সরব শুভেন্দু, রাখি বন্ধনের মঞ্চ থেকে ‘দেশবিরোধীদের’ নিশানা

Online Desk আগস্ট 28, 2026
1000370522.jpg

দুর্গাপুজোর মণ্ডপে আমিষ খাবার নয়! ‘পবিত্রতা’ রক্ষায় ফতোয়া বিশ্ব হিন্দু পরিষদের

Online Desk আগস্ট 28, 2026
1000370468.jpg

দুধ গরম বিতর্ক অতীত, রাখির সকালে ফুটপাথবাসীদের বন্ধনে জড়ালেন অগ্নিমিত্রা

Online Desk আগস্ট 28, 2026
1000370495.jpg

নেপালে হড়পা বানে মৃত বেড়ে ৪৬৯, নিখোঁজ ২৯০ ভারতীয়! উদ্ধারকাজে বাড়ছে চ্যালেঞ্জ

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.