Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পরীক্ষার আগে আরও এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যা! থামছে না মৃত্যু মিছিল

পরীক্ষার আগে আরও এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যা! থামছে না মৃত্যু মিছিল

Online Desk জুন 20, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর গত বারের পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। আগামী ২১ জুন পুনঃপরীক্ষার দিন ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই আবহে একের পর এক পরীক্ষার্থী আত্মহননের পথ বেছে নিচ্ছে। যার ফলে স্বাভাবিক ভাবে উদ্বেগ তৈরি হয়েছে শিক্ষা মহলে। গাজিয়াবাদের প্রতাপ বিহারে নিজের বাড়ি থেকে উদ্ধার হল ২২ বছর বয়সী এক নিট পরীক্ষার্থীর দেহ। চরম পদক্ষেপ নেওয়ার আগে ওই ছাত্র একটি ভিডিও রেকর্ড করে রেখে গিয়েছে। যা উদ্ধার করেছে পুলিশ। সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম যতীন কুমার। সে বিজয় নগরের এইচ-ব্লকের বাসিন্দা ছিল। মেডিকেল প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল ওই পড়ুয়া। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত নিজের ঘরে পড়াশোনা করেছে যতীন। বাইরে পায়চারি করতেও তাকে দেখা গিয়েছে। শুক্রবার সকালে ঘুম থেকে তাকে ডেকে তুলতে গিয়ে মৃত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার পর খবর দেওয়া হয় বিজয় নগর থানায়। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে পৌঁছন। তদন্তকারীরা জানান, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে বাঁধা একটি ছেঁড়া ফাঁস পাওয়া গেছে। মৃতদেহটি মেঝেতে পড়ে ছিল।

যতীনের মোবাইলে এক মিনিট চার সেকেন্ডের একটি ভিডিও পাওয়া গিয়েছে। মৃত্যুর তা রেকর্ড করা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে। ভিডিওতে নিজের পড়ার ঘর দেখায় ওই পড়ুয়া। তাকে বলতে শোনা যায়, ‘আজ ভিন্ন কিছু করার কথা ভাবছি।’ এ সময় তিনি সিলিং ফ্যান থেকে ঝুলে থাকা ফাঁসের দিকেও ইঙ্গিত করেন। পুলিশ জানিয়েছে, ভিডিওতে ওই ছাত্র উল্লেখ করেছে সে কোনও চাপের মধ্যে নেই। নিট পরীক্ষা নিয়ে তার মানসিক উদ্বেগও নেই বলে জানিয়েছে। সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি নগর) উপাসনা পাণ্ডে জানান, ঘটনার আগে ওই পরীক্ষার্থীর তৈরি একটি ভিডিও উদ্ধার করা হয়েছে। তা পরীক্ষা করে দেখা হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, চলতি সপ্তাহে উত্তরাখণ্ড এবং তামিলনাড়ুতেও নিট পরীক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছিল।

Post Views: 220

Continue Reading

Previous: জমি দখল করে আর পুজো করা যাবে না! সুরুচি সঙ্ঘকে নোটিস পাঠাল এলআইসি
Next: দু’বছরে প্রাইভেট জেট ও হেলিকপ্টার ভাড়ায় প্রায় ১০০ কোটি খরচ, তৃণমূলের অডিট রিপোর্ট ঘিরে নতুন বিতর্ক

সম্পর্কিত গল্প

1000370468.jpg

দুধ গরম বিতর্ক অতীত, রাখির সকালে ফুটপাথবাসীদের বন্ধনে জড়ালেন অগ্নিমিত্রা

Online Desk আগস্ট 28, 2026
1000370495.jpg

নেপালে হড়পা বানে মৃত বেড়ে ৪৬৯, নিখোঁজ ২৯০ ভারতীয়! উদ্ধারকাজে বাড়ছে চ্যালেঞ্জ

Online Desk আগস্ট 28, 2026
1000270488.jpg

ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সাইনবোর্ড ভাঙা নিয়ে হাইকোর্টে মামলা, দ্রুত শুনানির আর্জি

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

1000370522.jpg

দুর্গাপুজোর মণ্ডপে আমিষ খাবার নয়! ‘পবিত্রতা’ রক্ষায় ফতোয়া বিশ্ব হিন্দু পরিষদের

Online Desk আগস্ট 28, 2026
1000370468.jpg

দুধ গরম বিতর্ক অতীত, রাখির সকালে ফুটপাথবাসীদের বন্ধনে জড়ালেন অগ্নিমিত্রা

Online Desk আগস্ট 28, 2026
1000370495.jpg

নেপালে হড়পা বানে মৃত বেড়ে ৪৬৯, নিখোঁজ ২৯০ ভারতীয়! উদ্ধারকাজে বাড়ছে চ্যালেঞ্জ

Online Desk আগস্ট 28, 2026
1000270488.jpg

ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সাইনবোর্ড ভাঙা নিয়ে হাইকোর্টে মামলা, দ্রুত শুনানির আর্জি

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.