Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সুজিত বসুর ১০ দিনের হেফাজত চেয়ে আদালতে আর্জি ইডি-র

সুজিত বসুর ১০ দিনের হেফাজত চেয়ে আদালতে আর্জি ইডি-র

Online Desk মে 12, 2026
sujit-bose.png

ওঙ্কার ডেস্ক: পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, এই মামলার তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ দিক এখনও স্পষ্ট নয় এবং সুজিত বসুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই সেই তথ্য সামনে আসতে পারে।
ইডির দাবি, পুরনিয়োগ দুর্নীতির জাল অনেক গভীরে বিস্তৃত এবং সুজিত বসুর ভূমিকা সম্পর্কে আরও বিশদে জানতে তাঁর সরাসরি জেরা প্রয়োজন। তদন্তকারীদের বক্তব্য অনুযায়ী, দমদম পুরসভায় নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগে যে নথি ও তথ্য হাতে এসেছে, তাতে দেখা গিয়েছে প্রায় ১৫০ জন চাকরিপ্রার্থীর একটি তালিকার মধ্যে অন্তত ৪০ জনের নাম সুজিত বসুর সুপারিশে অন্তর্ভুক্ত হয়েছিল। এই সুপারিশ কীভাবে এবং কোন প্রক্রিয়ায় কার্যকর হয়েছিল, তা জানতেই তাঁকে নিজেদের হেফাজতে নেওয়া জরুরি বলে আদালতে জানায় ইডি।
তদন্তকারী সংস্থা আরও দাবি করে, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের কাছ থেকে উদ্ধার হওয়া একাধিক নথি ও তথ্যপ্রমাণে সুজিত বসুর নাম উঠে এসেছে। শুধু তাই নয়, তাঁর ও তাঁর পরিবারের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল আর্থিক লেনদেনের তথ্যও তদন্তকারীদের হাতে এসেছে। অভিযোগ, প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি ও আর্থিক লেনদেনের যথাযথ উৎস সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি প্রাক্তন মন্ত্রী। ইডির বক্তব্য, এই আর্থিক অনিয়ম এবং নিয়োগ দুর্নীতির সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখতেই তাঁকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আদালতে ইডির আইনজীবীরা আরও জানান, সুজিত বসু অতীতে একাধিকবার তলব করা হলেও তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেননি। বারবার সমন পাঠানো সত্ত্বেও হাজিরা এড়িয়ে যাওয়া এবং তথ্য প্রদানে অসঙ্গতির অভিযোগও তোলা হয়। তদন্তকারীদের মতে, তিনি প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি হওয়ায় বাইরে থাকলে তদন্তে প্রভাব বিস্তার, সাক্ষীদের উপর চাপ সৃষ্টি কিংবা গুরুত্বপূর্ণ নথি নষ্ট হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
অন্যদিকে, সুজিত বসুর আইনজীবী এই গ্রেপ্তারি ও হেফাজতের আবেদনের তীব্র বিরোধিতা করেন। তাঁর দাবি, যেসব নথি বা তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে, তার অনেকটাই বহুদিন ধরেই তদন্তকারী সংস্থার হাতে ছিল। ফলে এতদিন পরে গ্রেপ্তারির সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হচ্ছে। প্রতিরক্ষার পক্ষ থেকে আরও বলা হয়, সুজিত বসু কখনও তদন্তে বাধা সৃষ্টি করেননি এবং তাঁকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক চাপে ফেলার চেষ্টা চলছে।

Post Views: 138

Continue Reading

Previous: তপসিয়ার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ২ জনের
Next: শিয়ালদহ ডিভিশনে চালু নয়া ট্রেন; কোন কোন রুটে থাকছে পরিষেবা

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.