Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তপসিয়ার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ২ জনের

তপসিয়ার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ২ জনের

Online Desk মে 12, 2026
fire-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার তপসিয়া এলাকায়। মঙ্গলবার দুপুরের এই বিধ্বংসী আগুনের ফলে জীবন্ত অবস্থায় দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুজনের। আরও বেশ কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৫০/১ জিজে খান রোডের ঠিকানায় এক বহুতলে আগুন লাগে এদিন। প্রথমে আগুনের ফুলকি দেখা যায়। ধীরে ধীরে তা ক্রমশ ছড়িয়ে পড়ে। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। স্থানীয়রা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন বাহিনীর কর্মীরা। পাঁচ তলা ওই ভবনের ভিতরে যারা আটকে পড়েছিলেন একে একে তাদেরকে উদ্ধার করা হচ্ছে। তবে দুজনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে। আরও বেশ কয়েকজন আটকে আছেন বলে মনে করা হচ্ছে। যারা গুরুতর দগ্ধ হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়।

তবে কী কারণে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনার পরে কারণ অনুসন্ধান করা হবে বলে দমকলের তরফে জানানো হয়েছে। আগুনের ফলে দুজনের মৃত্যু হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। কী ভাবে এই মর্মান্তিক প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলা তা বুঝে উঠতে পারছেন না স্থানীয়রা।

Post Views: 97

Continue Reading

Previous: নারী ও শিশু কল্যাণ দফতরে মন্ত্রী অগ্নিমিত্রা, ফুল দিয়ে সংবর্ধনা আধিকারিকদের
Next: সুজিত বসুর ১০ দিনের হেফাজত চেয়ে আদালতে আর্জি ইডি-র

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.