Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নারী ও শিশু কল্যাণ দফতরে মন্ত্রী অগ্নিমিত্রা, ফুল দিয়ে সংবর্ধনা আধিকারিকদের

নারী ও শিশু কল্যাণ দফতরে মন্ত্রী অগ্নিমিত্রা, ফুল দিয়ে সংবর্ধনা আধিকারিকদের

Online Desk মে 12, 2026
agnimitra-paul-minister.jpg

ওঙ্কার ডেস্ক: নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্ব পেয়েছেন তিনি সোমবার। আর তার ২৪ ঘন্টার মধ্যে নিজের দফতরে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বললেন অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার সকালে বিকাশ ভবনে নিজের দফতরে যাওয়ার পর তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানান আধিকারিকদের। প্রথম দিনের দফতরে গিয়ে সংবাদ মাধ্যমকে মন্ত্রী বলেন, মহিলারা নির্ভয়ে চলাফেরা করতে পারবেন। মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মন্ত্রী অগ্নিমিত্রা পাল মঙ্গলবার বলেন, দল-মত নির্বিশেষে দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে বর্তমান রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই নীতি মেনেই সরকার চলবে বলে জানান তিনি। অগ্নিমিত্রা বলেন, দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম কাজ রাজ্যের মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করা। শুধু তাই নয়, অপরাধী যদি শাসকদল বিজেপির সমর্থকও হয়, সে ক্ষেত্রেও কড়া ব্যবস্থা নিতে হবে বলে জানান মন্ত্রী। দুপুর ৩টে কিংবা রাত ৩টে, মহিলারা নির্ভয়ে বাড়ি থেকে বাইরে বেরোতে পারবেন বলে আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ২৯৩ আসনের মধ্যে ২০৭ আসনে জয়ী হয়েছে বিজেপি। গত ৯ মে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ওই দিনই মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল-সহ পাঁচ জন। সোমবার পাঁচ মন্ত্রীর দফতর বণ্টন হয়েছে। অগ্নিমিত্রা পাল পেয়েছেন নারী ও শিশু কল্যাণ দফতর। সেই সঙ্গে পুর ও নগরোন্নয়ন বিষয়ক দফতরের দায়িত্বও তাঁকে দেওয়া হয়েছে। সোমবার দায়িত্ব পাওয়ার পরদিনই মঙ্গলবারই বিকাশভবনে যান মন্ত্রী অগ্নিমিত্রা।

Post Views: 80

Continue Reading

Previous: ফের মেজাজ হারালেন সোনু? সমাজমাধ্যমে কড়া হুঁশিয়ারি, “কেন মার খাওয়ার মতো কাজ করেন?”
Next: তপসিয়ার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ২ জনের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.