Skip to content
জুন 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সোনা পাপ্পুর স্ত্রী ও পরিবারকে ইডির তলব, ইডির নজরে ৩ পুলিশ আধিকারিকও

সোনা পাপ্পুর স্ত্রী ও পরিবারকে ইডির তলব, ইডির নজরে ৩ পুলিশ আধিকারিকও

Online Desk জুন 24, 2026
ED.jpg

ওঙ্কার ডেস্কঃ সোনা পাপ্পু কাণ্ডে আরও জল গড়াল। সোনা পাপ্পু এবং কালীঘাট থানার প্রাক্তন ওসি তথা কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের মামলার এবার ইডি-র নজরে শান্তনু-ঘনিষ্ঠ তিন পুলিশ অফিসার এবং সোনা পাপ্পুর স্ত্রী ও পরিবার।
ইডি সূত্রে খবর, শান্তনু-ঘনিষ্ঠ ওই তিন পুলিশ আধিকারিককে ইতিমধ্যেই তলব করা হয়েছে। যার মধ্যে রয়েছেন দক্ষিণ কলকাতায় কর্মরত এক সাব-ইনস্পেক্টরও।
দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাসিন্দা সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি এবং অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এই আর্থিক দুর্নীতির সূত্র ধরেই তদন্তে নামে ইডি। বেহালার ধৃত ব্যবসায়ী জয় কামদারের সঙ্গে সোনা পাপ্পুর প্রায় দেড় কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। জয়ের দাবি, তিনি ব্যবসার জন্য সোনা পাপ্পুর স্ত্রীর সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন। এমনকি সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সেভেন এমএম পিস্তল উদ্ধার হয়। ইডির দাবি, গত জানুয়ারি মাসে ওই পিস্তলটি পাপ্পু তাঁর স্ত্রীর নামেই কিনেছিলেন, যা সরবরাহ করে জয়ের সংস্থা। যদিও পাপ্পুর স্ত্রীর দাবি, তিনি এই বিষয়ে কিছুই জানেন না।
তদন্তকারীদের অনুমান, শান্তনু এবং সোনা পাপ্পুর এই অপরাধের সিন্ডিকেটে কলকাতা পুলিশের আরও বেশ কিছু আধিকারিক যুক্ত রয়েছেন। সেই সূত্র ধরেই এবার শান্তনু-ঘনিষ্ঠ তিন পুলিশ অফিসারকে তলব করে জেরা করতে চাইছে ইডি। পাশাপাশি সোনা পাপ্পুর পরিবারকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে খবর।

Post Views: 57

Continue Reading

Previous: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ অভিষেক পোড়েলের বিরুদ্ধে
Next: তারাতলা গোডাউন ঘটনায় তৃণমূলকে দোষারোপ ইন্দ্রনীল খাঁয়ের; পরিস্থিতির উপর নজর মুখ্যমন্ত্রীর, চালু হেল্পলাইন নম্বর

সম্পর্কিত গল্প

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026

You may have missed

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ ইরানের

Online Desk জুন 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.