স্পোর্টস রিপোর্টাল : ফের বিতর্কতে বাংলার ক্রিকেট। এবারে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে বিতর্কে বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল !
এক ডাক্তারি পড়ুয়া তরুণী মগরা থানায় অভিষেক পোড়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, তাদের মধ্যে প্রায় তিন বছরের সম্পর্ক ছিল এবং বিয়ের পরিকল্পনাও ছিল। তবে প্রায় দেড় বছর আগে সম্পর্কের অবনতি ঘটে।
তরুণীর দাবি, বিষয়টি এর আগেও থানা পর্যন্ত গড়িয়েছিল, যদিও তখন আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। এবার তিনি মায়ের সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে, অভিষেক পোড়েল অভিযোগ অস্বীকার করেছেন।তিনি বলেন, “এখন আমি ভালো খেলছি, তাই এমন নানা কথা উঠে আসছে।”
পুলিশ এখনও পর্যন্ত এ বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করেনি। পুলিশ যখন তদন্ত করবে, তখন আমি এ নিয়ে কথা বলব।”বাংলা দলের উইকেটকিপার। সৌরভ গঙ্গোপাধ্যায় তাকে দিল্লী ক্যাপিটালসে খেলার সুযোগ দেন দিল্লির হয়ে ভালো খেলেন তিনি। এখন দেখার পরবর্তী পর্যায়ে কী হয়।