Skip to content
জুন 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রেকর্ড গোল দলকে জিতিয়ে নায়ক রোনাল্ডো

রেকর্ড গোল দলকে জিতিয়ে নায়ক রোনাল্ডো

Online Desk জুন 24, 2026
Ronaldo.jpg

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে হিউস্টনের মাঠে ৫-০ গোলে হারালো পর্তুগাল। সবচেয়ে বড় কথা, এই ম্যাচে পর্তুগাল শুধু জয়ের রাস্তায় ফিরল না, ছন্দে ফিরে ২ গোল করে নিজের ভক্তদের মনে আনন্দ দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপ না জেতার অধরা স্বপ্নপূরণের আশা জিইয়ে রাখতে রোনাল্ডোর এই পারফরমেন্স ও গোল পাওয়া খুব জরুরি ছিল।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রথম ফুটবলার, যিনি ৬টি বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করলেন। ৪১ বছরের রোনাল্ডো ইওরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সহ গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের শেষ ১০ ম্যাচে কোনও গোল পাননি। এমনকি ফিফা ২০২৬ বিশ্বকাপে কঙ্গোর বিরুদ্ধে প্রথম ম্যাচে রোনাল্ডো গোল পাননি। ম্যাচটা ১-১ ড্র হয়েছিল। এতে রোনাল্ডো যেমন তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন, তেমন প্রশ্ন উঠেছিল পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজের ভূমিকা নিয়ে। অনেকেই দু্যেছিলেন কঙ্গো ম্যাচে সাদামাটা খেলা রোনাল্ডোকে ৯০ মিনিট মাঠে রেখে দেওয়ার জন্য। পর্তুগাল কোচ মার্টিনেজ অবশ্য রোনাল্ডোর পাশে দাঁড়িয়েছিলেন। বলেছিলেন, গোল করে যখন ম্যাচ জেতা জরুরি, সেখানে দলের সেরা স্ট্রাইকারকে মাঠে বাইরে রাখা যায় নাকি? ধৈর্য ধরুন, রোনাল্ডো স্বমেজাজে ফিরবে।

মার্টিনেজের কথাই সত্যি হল। ছন্দে ফিরে সব সমালোচনার জবাব দিলেন সিআর সেভেন। মেসি যেখানে ইতিমধ্যেই ৫ গোল করে ফেলেছেন, এমবাপে, হালান্ডরা গোল করে দলকে ভরসা জোগাচ্ছেন, সেখানে রোনাল্ডো উজবেকিস্তান ম্যাচে গোল না পেলে, সমালোচনার সুনামির মুখে পড়তেন। ৬ মিনিটে পর্তুগালের ফাইভ স্টার পারফরমেন্সের প্রথম গোলটা আসে রোনাল্ডোর পা থেকেই। জোয়াও কনসেলোর নীচু ক্রশ বক্সে আসা মাত্র অসাধারন ক্ষিপ্রতা দেখিয়ে ডানপায়ের জোরালো শটে উজবেকিস্তানের জালের ভেতর পাঠান তিনি। ১৯৯৪ বিশ্বকাপে রাশিয়ার বিরুদ্ধে গোল করা ক্যামেরুনের ৪২ বছরের রজার মিল্লার পর রোনান্ডোই হলেন দ্বিতীয় সবচেয়ে বেশি বয়সের ফুটবলার, যিনি ৪১ বছর বয়সে বিশ্বকাপে গোল করলেন।

Post Views: 30

Continue Reading

Previous: বন্ধুর বন্দুক ছিনিয়ে বন্ধু ও প্রতিবেশী-সহ ৩ জনকে গুলি করে খুন, পরে একই অস্ত্র দিয়ে নিজেকেও গুলি পাঞ্জাবের এক ব্যক্তির
Next: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ অভিষেক পোড়েলের বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ ইরানের

Online Desk জুন 24, 2026

You may have missed

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ ইরানের

Online Desk জুন 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.