Skip to content
আগস্ট 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • যাদবপুরে সংঘর্ষের পর মিছিল বের করল এবিভিপি, এসএফআই, বাম ছাত্রদের প্রতিবাদ রুখল পুলিশ

যাদবপুরে সংঘর্ষের পর মিছিল বের করল এবিভিপি, এসএফআই, বাম ছাত্রদের প্রতিবাদ রুখল পুলিশ

Online Desk আগস্ট 20, 2026
ju.jpg

ওঙ্কার ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয় বুধবার রাতে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। এসএফআই, ডিএসএফ এবং অন্যান্য বাম ছাত্র সংগঠনের সঙ্গে এবিভিপির সংঘর্ষ হয় বলে অভিযোগ। সেই ঘটনার রেশ বৃহস্পতিবারও বজায় রয়েছে। এদিন সকাল ১১টা থেকে দু’পক্ষই বিক্ষোভ কর্মসূচি নেয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বড় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কেন্দ্রীয় বাহিনীকেও রাখা হয়।

বুধবারের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ডিএসএফ মিছিল বের করে। যাদবপুরের এইটবি থেকে সেই মিছিল শুরু হয়। অন্যদিকে, গোলপার্ক থেকে মিছিল বের করে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি। এদিন এসএফআইয়ের মিছিল বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার আগেই পুলিশ আটকে দেয়। বিশ্ববিদ্যালয়ের সব গেটে তালা দেওয়া হয়েছে। চার নম্বর গেটের বিপরীতে বিজেপি কর্মীদের জমায়েতের খবরও পাওয়া যায়। বাম পড়ুয়াদের বিক্ষোভে উপস্থিত ছিলেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর। তিনি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন, বিধায়কের প্ররোচনাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে।

ডিএসএফের অভিযোগ, বুধবার জেনারেল বডি মিটিং চলাকালীন এবিভিপির কয়েকজন সেখানে ঢোকেন। তাঁদের বাধা দেওয়াকে কেন্দ্র করেই বচসা শুরু হয়। পরে পরিস্থিতি সংঘর্ষে গড়ায়। বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে হামলা চালানো হয় বলে অভিযোগ তাদের। কয়েকজন পড়ুয়াকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ক্যাম্পাসে আগুন জ্বালানো এবং ইটপাটকেল ছোড়া হয়েছে বলে দাবি। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। তাদের দাবি, সাধারণ সভার আড়ালে পরিকল্পিত ভাবে তাদের উপর হামলা করা হয়েছে। সংঘর্ষের ফলে দু পক্ষেরই লোকজন জখম হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।

Post Views: 40

Continue Reading

Previous: চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জখম ৫, আশঙ্কাজনক ১
Next: ১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গায় যাবজ্জীবন সাজা পেয়েছিলেন, তিহাড় জেলেই মৃত্যু প্রাক্তন সাংসদ সজ্জন কুমারের

সম্পর্কিত গল্প

1000367293.jpg

ভিডিওতে এক লাখ ভিউ হলে ১ লক্ষ টাকা! ইনফ্লুয়েন্সারদের জন্য নয়া উদ্যোগ বিহার সরকারের

Online Desk আগস্ট 20, 2026
sajjan.jpg

১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গায় যাবজ্জীবন সাজা পেয়েছিলেন, তিহাড় জেলেই মৃত্যু প্রাক্তন সাংসদ সজ্জন কুমারের

Online Desk আগস্ট 20, 2026
fire.jpg

চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জখম ৫, আশঙ্কাজনক ১

Online Desk আগস্ট 20, 2026

You may have missed

1000367293.jpg

ভিডিওতে এক লাখ ভিউ হলে ১ লক্ষ টাকা! ইনফ্লুয়েন্সারদের জন্য নয়া উদ্যোগ বিহার সরকারের

Online Desk আগস্ট 20, 2026
sajjan.jpg

১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গায় যাবজ্জীবন সাজা পেয়েছিলেন, তিহাড় জেলেই মৃত্যু প্রাক্তন সাংসদ সজ্জন কুমারের

Online Desk আগস্ট 20, 2026
ju.jpg

যাদবপুরে সংঘর্ষের পর মিছিল বের করল এবিভিপি, এসএফআই, বাম ছাত্রদের প্রতিবাদ রুখল পুলিশ

Online Desk আগস্ট 20, 2026
fire.jpg

চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জখম ৫, আশঙ্কাজনক ১

Online Desk আগস্ট 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.