Skip to content
আগস্ট 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিতে দুই গাড়ির সংঘর্ষ, জখম ২ বিধায়ক-সহ ৬

দিল্লিতে দুই গাড়ির সংঘর্ষ, জখম ২ বিধায়ক-সহ ৬

Online Desk আগস্ট 24, 2026
accident-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: বড় ধরণের দুর্ঘটনা রাজধানী দিল্লিতে। রবিবার রাতে দিল্লির আইটিও এলাকায় ঘটা এই পথ দুর্ঘটনায় জখম হয়েছেন ছয় জন। আহতদের মধ্যে রয়েছেন দুই বিধায়ক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত দুই বিধায়ক হলেন কিরারির বিধায়ক অনিল ঝা এবং কর্ণাটকের বিধায়ক অভয় প্যাটেল। রাত সাড়ে ৯টা নাগাদ মধ্য দিল্লির ব্যস্ত মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি এসইউভি-কে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি সুইফট গাড়ির সিএনজি সিলিন্ডার ফেটে গিয়েছিল। এর ফলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পিডব্লিউডি অফিসের কাছে একটি ডিভাইডারে ধাক্কা মারেন। রেলিং ভেঙে গাড়িটি উলটো দিক থেকে আসা বিধায়কদের এসইউভি-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে। সুইফট গাড়িটি চালাচ্ছিলেন ৩২ বছর বয়সী আশুতোষ পান্ডে। গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী ও দুই নাবালক সন্তান। অন্যদিকে, ‘কর্ণাটক সরকার’-এর বোর্ড লাগানো ইনোভা গাড়িটিতে ছিলেন বিধায়ক ঝা ও প্যাটেল।

দুর্ঘটনায় ছয় জনই আহত হয়েছেন। তাদের দ্রুত এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। আশুতোষ পান্ডের পরিবার লক্ষ্মী নগর থেকে আইটিও-র দিকে যাচ্ছিল। সংঘর্ষের তীব্রতায় সুইফট গাড়িটি দুমড়েমুচড়ে গিয়েছে। ইনোভা গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরই পুলিশ ও পথচলতি মানুষ ঘটনাস্থলে পৌঁছন। আইপি এস্টেট থানার পুলিশের একটি দলও ঘটনাস্থলে পৌঁছয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Post Views: 23

Continue Reading

Previous: মহারাষ্ট্রের হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ! অগ্নিকাণ্ডে মৃত্যু ৩ শিশুর
Next: যাদবপুরে অশান্তির ঘটনায় তদন্ত কমিটির চেয়ারম্যান নিয়ে জট

সম্পর্কিত গল্প

mamata-banerjee-f.jpg

‘মায়ের অভিশাপ, বড় অভিশাপ’, ফুটপাথ কাণ্ডে অগ্নিমিত্রাকে তোপ মমতার

Online Desk আগস্ট 24, 2026
ChatGPT-Image-Aug-24-2026-06_28_28-PM.png

কর্ণাটকে ভিক্ষুক হুরের জীবন কেটেছে ভিক্ষে করে, মৃত্যুর পর বাড়ি থেকে উদ্ধার ৩০টি বস্তায় ৮.৪০ লক্ষ টাকা

Online Desk আগস্ট 24, 2026
modi-trump-1280.jpg

প্রশ্ন করা যাবে না মোদীকে! ট্রাম্পকে জানিয়েছিল বিদেশ মন্ত্রক, কিন্তু সে কথা বেমালুম ভুলে যান মার্কিন প্রেসিডেন্ট

Online Desk আগস্ট 24, 2026

You may have missed

mamata-banerjee-f.jpg

‘মায়ের অভিশাপ, বড় অভিশাপ’, ফুটপাথ কাণ্ডে অগ্নিমিত্রাকে তোপ মমতার

Online Desk আগস্ট 24, 2026
ChatGPT-Image-Aug-24-2026-06_28_28-PM.png

কর্ণাটকে ভিক্ষুক হুরের জীবন কেটেছে ভিক্ষে করে, মৃত্যুর পর বাড়ি থেকে উদ্ধার ৩০টি বস্তায় ৮.৪০ লক্ষ টাকা

Online Desk আগস্ট 24, 2026
modi-trump-1280.jpg

প্রশ্ন করা যাবে না মোদীকে! ট্রাম্পকে জানিয়েছিল বিদেশ মন্ত্রক, কিন্তু সে কথা বেমালুম ভুলে যান মার্কিন প্রেসিডেন্ট

Online Desk আগস্ট 24, 2026
ftr.png

নতুন মা-বাবা হয়েছেন অনুপম-প্রস্মিতা, এবার প্রকাশ্যে আনলেন খুদের ছবি

Online Desk আগস্ট 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.