Skip to content
আগস্ট 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতা পুরসভায় বাড়ছে ওয়ার্ড, ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শেষের পথে

কলকাতা পুরসভায় বাড়ছে ওয়ার্ড, ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শেষের পথে

Online Desk আগস্ট 17, 2026
1000365970.jpg

ওঙ্কার ডেস্ক: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ আরও এগোল। ১৪৪টি ওয়ার্ড বাড়িয়ে ২০৯টি করার সংশোধনী বিল ইতিমধ্যেই বিধানসভায় পাস হয়েছে। এখন অপেক্ষা রাজ্যপালের অনুমোদনের।
অনুমোদন মিললেই সংশোধিত আইন কার্যকর করার প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এরপর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করবে পুর ও নগরোন্নয়ন দফতর। সেখানে ২০৯টি ওয়ার্ডের সীমানা-সহ নতুন খসড়া প্রকাশ করা হবে।খসড়া প্রকাশের পর নাগরিক ও রাজনৈতিক দলগুলির মতামত নেওয়া হবে। আপত্তি জানানোর সুযোগও থাকবে।

দফতর সূত্রে খবর, বর্তমান ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৫৮টি ভেঙে ১২৩টি নতুন ওয়ার্ড তৈরির পরিকল্পনা রয়েছে।বাকি ৮৬টি ওয়ার্ডও পুরোপুরি অপরিবর্তিত থাকছে না। পুনর্বিন্যাসের ফলে সেগুলির সীমানা, আয়তন এবং নম্বরে বদল আসতে পারে। পুর প্রশাসনের মতে, মূল লক্ষ্য জনসংখ্যা ও ভোটার সংখ্যার মধ্যে ভারসাম্য আনা। বর্তমানে কয়েকটি ওয়ার্ডে ভোটারের সংখ্যা তুলনামূলক বেশি। সেগুলি ছোট হলে পরিষেবা ব্যবস্থাপনাও সহজ হবে বলে মনে করা হচ্ছে। ছোট ওয়ার্ড হলে পুরকর্মীদের কাজের চাপও কিছুটা কমবে। নাগরিক পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সুবিধা হতে পারে। নতুন খসড়ায় কোন পুরনো ওয়ার্ড থেকে কতগুলি নতুন ওয়ার্ড তৈরি হচ্ছে, তা স্পষ্ট হবে। নতুন নম্বর এবং বুথের বিন্যাসও জানা যাবে।

পুর প্রশাসন সূত্রে খবর, চলতি সপ্তাহেই খসড়া প্রকাশের লক্ষ্যে কাজ চলছে। তবে নতুন সীমানা প্রকাশের পরই পুরভোটে এর প্রকৃত প্রভাব স্পষ্ট হবে।

Post Views: 31

Continue Reading

Previous: বিধায়কদের সই জাল মামলায় স্বস্তি অভিষেকের, ৩০ নভেম্বর পর্যন্ত ‘রক্ষাকবচ’ হাইকোর্টের
Next: ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বদলাতে পারে ব্যানার, মমতার বদলে নেতাজি-ক্ষুদিরামের ছবি?

সম্পর্কিত গল্প

1000365972.jpg

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বদলাতে পারে ব্যানার, মমতার বদলে নেতাজি-ক্ষুদিরামের ছবি?

Online Desk আগস্ট 17, 2026
1000215819.jpg

বিধায়কদের সই জাল মামলায় স্বস্তি অভিষেকের, ৩০ নভেম্বর পর্যন্ত ‘রক্ষাকবচ’ হাইকোর্টের

Online Desk আগস্ট 17, 2026
1000365961.webp

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ মোদী-মমতার

Online Desk আগস্ট 17, 2026

You may have missed

1000365972.jpg

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বদলাতে পারে ব্যানার, মমতার বদলে নেতাজি-ক্ষুদিরামের ছবি?

Online Desk আগস্ট 17, 2026
1000365970.jpg

কলকাতা পুরসভায় বাড়ছে ওয়ার্ড, ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শেষের পথে

Online Desk আগস্ট 17, 2026
1000215819.jpg

বিধায়কদের সই জাল মামলায় স্বস্তি অভিষেকের, ৩০ নভেম্বর পর্যন্ত ‘রক্ষাকবচ’ হাইকোর্টের

Online Desk আগস্ট 17, 2026
1000365961.webp

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ মোদী-মমতার

Online Desk আগস্ট 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.