Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ‘বিজেপিকে মানি না!’ ছাত্রদের মঞ্চ থেকে পদ্ম শিবিরকে আক্রমণ মমতার

‘বিজেপিকে মানি না!’ ছাত্রদের মঞ্চ থেকে পদ্ম শিবিরকে আক্রমণ মমতার

Online Desk আগস্ট 28, 2026
1000370609.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে মমতার নিশানায় বিজেপি। বৃহস্পতিবার দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের মূল কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তৃতার বড় অংশজুড়েই ছিল বিজেপিকে আক্রমণ।

যাদবপুর এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গও টেনে আনেন নিজের ভাষণে মমতা। তাঁর কথায়, “আমরা বিজেপিকে মানি না, জানি না, চিনি না, শুনি না।” যাদবপুরের সাম্প্রতিক ঘটনাতেও পুলিশকে নিশানা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, তাঁর সময়ে পুলিশ মানবিক ছিল। বর্তমান পুলিশকে তিনি চেনেন না বলেও মন্তব্য করেন। এরপরই পুলিশের উদ্দেশে সতর্কবার্তা দেন তৃণমূল নেত্রী। তাঁর বক্তব্য, ক্ষমতা চিরস্থায়ী নয়। “ছাতা কিন্তু সবসময় মাথার উপর থাকবে না”।

বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বলেন এই দল ‘হাইলোডেড, হাইভোল্টেজ ভাইরাস’। ছাত্র-যুবদেরও রাজনৈতিকভাবে সক্রিয় থাকার বার্তা দেন তিনি। তাঁর কথায়, ছাত্র আন্দোলনকে দমন করা যায় না। অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর পরামর্শও দেন। রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী। বর্তমান সরকার রাজ্য পুলিশকে বিশ্বাস করছে না। তাই এত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হচ্ছে। দাবি তাঁর।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের সাইনবোর্ড সরানো নিয়েও মুখ খোলেন মমতা। পুলিশি পদক্ষেপের তীব্র সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপির ক্ষেত্রে পুলিশের ভূমিকা আলাদা। গ্রেফতার করতে এলে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন তিনি।

Continue Reading

Previous: প্রথম ভারতীয় হয়ে গ্র্যান্ড চেস ট্যুরে খেতাব জিতে উৎফুল্ল প্রজ্ঞানানন্দ
Next: ওয়াশিংটনের সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তির পথে ভারত, সেনার হাতে আসছে জ্যাভলিন মিসাইল

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.