Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গঙ্গাসাগর ও ঝাড়গ্রামে শুভেন্দুকে সভা করার অনুমতি, গ্রিন সিগন্যাল দিল হাইকোর্ট

গঙ্গাসাগর ও ঝাড়গ্রামে শুভেন্দুকে সভা করার অনুমতি, গ্রিন সিগন্যাল দিল হাইকোর্ট

Online Desk ডিসেম্বর 24, 2025
Suvendu.jpg

ওঙ্কার ডেস্কঃ গঙ্গাসাগরে সভার অনুমতি পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও শর্তসাপেক্ষে গঙ্গা সাগরে সভা করার অনুমতি দেন। শুভেন্দু অধিকারীর আবেদন মঞ্জুর করে বিচারপতি জানান, দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বোচ্চ ৭ হাজার সমর্থক নিয়ে কর্মসূচি করা যাবে। পাশাপাশি ৫০টি মাইক ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে। আদালতের অনুমতি পাওয়ার পরই এদিন গঙ্গাসাগরে পৌঁছে যান বিরোধী দলনেতা। কপিলমুনির আশ্রমে পুজোও দিতে দেখা যায় বিরোধী দলনেতাকে।

এর পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে, আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঝাড়গ্রামে শুভেন্দুর সভার অনুমোদন দিতে হবে মহকুমা শাসককে। বিচারপতি জানান, মহকুমা শাসক জানিয়েছেন, পুলিশের ছাড়পত্র না পাওয়ায় এখনও অনুমতি দেওয়া হয়নি।

ছাড়পত্র বিবেচনার সময়সীমা ২৬ ডিসেম্বর পর্যন্তই। আদালত সূত্রের খবর, ২৬ ডিসেম্বরের আগেই হাইকোর্টে শীতের ছুটি পড়ে যাচ্ছে। তারপর ২৯ ডিসেম্বর অবসরকালীন বেঞ্চ বসবে। ফলে আর অনুমতি দেওয়া যাবে না। তাই সব কিছু দেখে নির্দেশ দিয়েছে আদালত।

বঙ্গে বিজেপির অন্যতম মুখ হিসেবে বিভিন্ন জেলায় নিয়মিত রাজনৈতিক সভা, কর্মসূচীর ঘোষণা করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেইসভার আগে প্রশাসনের অনুমতি মেলে না বলে অভিযোগ। তাই আদালতের দ্বারস্থ হতে হয় বার বার। ঝাড়্গ্রাম গংগাসাগরের ক্ষেত্রেও সেই একই বিষয় হল। শুভেন্দুর দাবি, গত সাড়ে চার বছরে এভাবেই ১০১টি মামলা করতে হয়েছে কর্মসূচির অনুমতি পেতে। তবে আদালতের দ্বারস্থ হয়ে স্বস্তি মিলেছে বিরোধী দলনেতার।

Post Views: 158

Continue Reading

Previous: বালিগঞ্জে যাঁকে প্রার্থী করেছেন হুমায়ুন, বেঁকে বসলেন সেই আবুল হাসান! বিড়ম্বনা কাটছে না কবীরের
Next: রাজ্যের কর্মীদের নিয়োগ করা হয়েছে মাইক্রো অবজার্ভার পদে, দাবি কমিশনের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.