Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • মেট্রোপথে জুড়বে ইডেন গার্ডেন, গ্রিন সিগন্যাল মিলেছে রেলের তরফে

মেট্রোপথে জুড়বে ইডেন গার্ডেন, গ্রিন সিগন্যাল মিলেছে রেলের তরফে

Online Desk জুন 22, 2026
METRO-OO.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় সরকার বদলের পর থেকেই রীতিমতো দৌড়চ্ছে মেট্রোর কাজ। চিংড়িঘাটা মেট্রোর আটকে থাকা কাজ মাত্র ১ মাসেই সম্পূর্ণ হয়েছে। এবার মেট্রোপথে জুড়বে ইডেন গার্ডেনও। সূত্রের খবর, এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেন পর্যন্ত সম্প্রসারিত করা হবে মেট্রো করিডর। জোকা থেকে এসপ্ল্যানেড ‘বেগুনি মেট্রো করিডর’ সম্প্রসারিত করার ক্ষেত্রে গ্রিন সিগন্যাল মিলেছে রেলের তরফে।
রেলমন্ত্রক সূত্রে খবর, মেট্রো সম্প্রসারণে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাড়তি কত টাকা খরচ হতে পারে, তা নিয়ে অলোচনার পরেই সিলমোহর দেওয়া হবে। ইডেন গার্ডেন সার্কুলার রেলস্টেশনকে মেট্রো স্টেশনের সঙ্গে জুড়তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল কর্তারা। জানা গিয়েছে, নতুন মেট্রো স্টেশন তৈরি হবে মোহনবাগান ক্লাবের উলটো দিকে। যার নাম হবে ইডেন গার্ডেন। এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেনের দূরত্ব প্রায় ১২০০ মিটার। ইতিমধ্যেই কলকাতা মেট্রোর তরফে জমি চিহ্নিত করা হয়েছে।
বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত এই করিডরের মেট্রো পরিষেবা চলছে। মাঝেরহাটের পর মোমিনপুর থেকে মেট্রো চলবে মাটির তলা দিয়ে। কলকাতা মেট্রো সূত্রের খবর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিচে অর্থাৎ ভূ-গর্ভ পর্যন্ত মেট্রোর কাজ হয়ে গিয়েছে। এই করিডরের পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন তৈরির কাজ চলছে।

Continue Reading

Previous: ট্রাম্পের হুঁশিয়ারিতেই থামল ইরান-আমেরিকা শান্তি বৈঠক; অসন্তোষ প্রকাশ ইরানি প্রতিনিধি দলের
Next: সোমবার বিধানসভায় বিজেপি সরকারের বাজেট পেশ; কি কি চমক আনছে পদ্মফুল সরকার!

সম্পর্কিত গল্প

New-Project-41.webp

আমেরিকায় স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপাল ভারতীয় বংশোদ্ভূত স্বামী! গ্রেফতার

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-39.webp

ভাঙড়ে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! যুব মোর্চা নেতাকে মারধরের অভিযোগ

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-38.webp

কার্গিল যুদ্ধে মৃত সৈনিকদের দেহ অস্বীকার করেছিল পাকিস্তান! রাষ্ট্রসংঘের মঞ্চে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল ভারত

Online Desk অক্টোবর 23, 2026

You may have missed

weather.jpg

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ওড়িশায় জারি সতর্কতা

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-41.webp

আমেরিকায় স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপাল ভারতীয় বংশোদ্ভূত স্বামী! গ্রেফতার

Online Desk অক্টোবর 23, 2026
tibet.jpg

তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩৩৯টি বাড়ি!

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-40.webp

ট্রাম্পের জামাইয়ের বিদেশি অ্যাকাউন্টে ২০০ কোটি ডলার? ডাচ গোয়েন্দাদের নজরদারিতে ফাঁস বিস্ফোরক তথ্য

Online Desk অক্টোবর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.