Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূল জমানায় ইডির তলবে হাজিরা দেননি, কলকাতা পুলিশের সেই ডেপুটি কমিশনার শান্তনুর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি কেন্দ্রীয় সংস্থার

তৃণমূল জমানায় ইডির তলবে হাজিরা দেননি, কলকাতা পুলিশের সেই ডেপুটি কমিশনার শান্তনুর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি কেন্দ্রীয় সংস্থার

Online Desk মে 5, 2026
ed-s.jpg

ওঙ্কার ডেস্ক: কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিকবার তাঁকে তলব করা সত্ত্বেও হাজিরা দেননি। রাজ্যে পালা বদলের পর আশঙ্কা তৈরি হয়েছে, তিনি দেশ ছেড়ে চলে যেতে পারেন। আর সে কারণে এই পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে খবর, দু’টি মামলার তদন্তের জন্য শান্তনুকে তলব করা হয়েছিল। কিন্তু কোনও বারই তিনি হাজিরা দেননি। গত ২৮ এপ্রিল শান্তনুকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল ইডি। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর সঙ্গে সম্পর্কিত মামলার সূত্রেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। উল্লেখ্য, দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাসিন্দা সোনা পাপ্পু। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। অস্ত্র আইনেও মামলা রয়েছে সোনা পাপ্পুর বিরুদ্ধে। সেই সংক্রান্ত অভিযোগের তদন্ত করছে ইডি। ইতিমধ্যে এই মামলায় বেহালার ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। তল্লাশির পরদিন, শান্তনু এবং তাঁর দুই পুত্র সায়ন্তন এবং মণীশকে তলব করেছিল ইডি। সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য তাঁদেরকে ডেকে পাঠানো হয়েছিল। যদিও তিন জনের কেউ ইডি দফতরে হাজিরা দেননি।

ব্যক্তিগত কাজ থাকায় শান্তনু ইডির তলবের প্রেক্ষিতে হাজিরা দেননি। তাঁর বদলে শান্তনুর আইনজীবী ইডির দফতরে গিয়েছিলেন। বালি পাচার মামলার তদন্তে শান্তনুকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলার বিষয়ে আরও বিশদে শান্তনুকে জেরা করতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

Post Views: 111

Continue Reading

Previous: তৃণমূলের পতনের পর পদত্যাগ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের
Next: ফল ঘোষণার পরই ফের ভাঙরে উত্তেজনা! আক্রান্ত তৃণমূল সমর্থক

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.