Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ফল ঘোষণার পরই ফের ভাঙরে উত্তেজনা! আক্রান্ত তৃণমূল সমর্থক

ফল ঘোষণার পরই ফের ভাঙরে উত্তেজনা! আক্রান্ত তৃণমূল সমর্থক

Online Desk মে 5, 2026
FotoJet-3.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলায় ধরাশায়ী ঘাসফুল। গেরুয়া সূর্যের আলোতে নতুন পথ দেখতে শুরু করেছে বাংলা। প্রতিষ্ঠিত হয়েছে, ডাবল ইঞ্জিন সরকার। তাঁর সঙ্গে শুন্যের গেরো কেটে খাতা খুলেছে সিপিআইএম কংগ্রেস। ভাঙড়ের মানুষ ভরসা রেখেছে তাদের পুরনো বিধায়কের ওপর। এর পরেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়। এ বার ভাঙড়ে শাসক-ঘনিষ্ঠদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলল বিরোধী তৃণমূল। বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ উঠেছে নানা জায়গায়। এক প্রৌঢ়কে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাজ্যের বিদায়ী শাসক দলের দাবি, ভাঙড়ে বিজয়ী আইএসএফের নেতা-কর্মীরা রাতভর তাণ্ডব করেছেন বিভিন্ন এলাকায়। ভোট পরবর্তী হিংসায় উত্তেজনা ছড়িয়েছে নিমকুড়িয়া গ্রামে। বেঁওতায় তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল করার ‘অপরাধে’ বাড়িতে ঢুকে মহিলা-সহ একটি পরিবারের সমস্ত সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে।
ওই অঞ্চলের এক তৃণমূলের সমর্থকের অভিযোগ, ‘’আইএসএফ জিতেছে এর ফলে তারা সমস্ত জায়গায় বুথ দখল থেকে শুরু করে অরাজগতা সৃষ্টি করেছে, এবং বাড়ির সদস্য দের আঘাত করেছে। অপর দিকে ভাঙড়ের বেঁওতা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সিসি ক্যামেরা ভেঙে বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। সেখানে অভিযোগের তির বিজেপির দিকে। যদিও এই বিষয়ে কোন ও রকম প্রতিক্রিয়া দেয়নি আইএসএফ ও শাসক দল।

Continue Reading

Previous: তৃণমূল জমানায় ইডির তলবে হাজিরা দেননি, কলকাতা পুলিশের সেই ডেপুটি কমিশনার শান্তনুর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি কেন্দ্রীয় সংস্থার
Next: রাজারহাট-নিউটাউনে পরাজিত তাপস চট্টোপাধ্যায়, কম ব্যবধানে জয়ী বিজেপি প্রার্থী পীযূষ

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.