Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজারহাট-নিউটাউনে পরাজিত তাপস চট্টোপাধ্যায়, কম ব্যবধানে জয়ী বিজেপি প্রার্থী পীযূষ

রাজারহাট-নিউটাউনে পরাজিত তাপস চট্টোপাধ্যায়, কম ব্যবধানে জয়ী বিজেপি প্রার্থী পীযূষ

Online Desk মে 5, 2026
tapas-chatterjee.jpg

ওঙ্কার ডেস্ক: রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রে পরাজিত তৃণমূল কংগ্রেস। এই আসনে কম ব্যবধানে জয়ী হলেন বিজেপি প্রার্থী পীযূষ। ভোট গণনার শেষ পর্যায়ে ৩০৯ ভোটে জিতলেন বিজেপি প্রার্থী পীযূষ। এই কেন্দ্রে জয়ের ফলে বিজেপির জয়ী আসনের সংখ্যা বেড়ে হল ২০৭টি। অন্য দিকে তৃণমূলের জয়ী আসনের সংখ্যা কমে হল ৮০টি।

উল্লেখ্য, সোমবার ভোট গণনা চলাকালীন রাজারহাট-নিউটাউন কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। কখনও তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় এগিয়ে গিয়েছেন তো কখনও বিজেপি প্রার্থী এগিয়ে গিয়েছেন। তবে শেষ হাসি হাসলেন পদ্মপ্রার্থী পীযূষ। গণনা শেষ পর্যায়ে আসার পর তাপস চট্টোপাধ্যায় এগিয়ে ছিলেন। কিন্তু বিজেপি প্রার্থী পুনর্গণনার দাবি তোলেন। সেই দাবির ভিত্তিতে সংশ্লিষ্ট বুথগুলিতে পুনরায় গণনা করা হয়। ফের গণনার পর পরাজিত হন তাপস।

ছাব্বিশের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গবাসীর কাছে ঐতিহাসিক। কারণ ২০১১ সালে বাংলা যে পালাবদলের সাক্ষী থেকেছিল। তার পুনরাবৃত্তি হয়েছে চলতি বছরে। দেড় দশকের তৃণমূল দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। পরাজিত হতে হয়েছে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরাজিত হয়েছেন তৃণমূলের দাপুটে বহু মন্ত্রী। সেই তালিকায় রয়েছেন অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে ব্রাত্য বসু, পুলক রায় এবং মানস ভুঁইয়া। বড় ধাক্কা খেয়ে পরাজিত হয়েছেন শশী পাঁজা, সুজিত বসু, স্নেহাশিস চক্রবর্তী বা ইন্দ্রনীল সেন। সোমবার প্রকাশিত ফল অনুযায়ী রাজ্যে ২৯৩ আসনের মধ্যে ২০৭টিতে জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল ৮০ আসন পেয়ে বিরোধী আসনে বসতে চলেছে।

Post Views: 101

Continue Reading

Previous: ফল ঘোষণার পরই ফের ভাঙরে উত্তেজনা! আক্রান্ত তৃণমূল সমর্থক
Next: ‘আমরা হারিনি, যে লোকভবনে গিয়ে পদত্যাগ করব’, ইস্তফা নিয়ে মুখ খুললেন মমতা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.