Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘আমরা হারিনি, যে লোকভবনে গিয়ে পদত্যাগ করব’, ইস্তফা নিয়ে মুখ খুললেন মমতা

‘আমরা হারিনি, যে লোকভবনে গিয়ে পদত্যাগ করব’, ইস্তফা নিয়ে মুখ খুললেন মমতা

Online Desk মে 5, 2026
mamata-press-meet.jpg

ওঙ্কার ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর প্রথম সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাটে সেই সাংবাদিক বৈঠক থেকে সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো। সেই সঙ্গে পদত্যাগ করা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে তাঁরা ‘পরাজিত’ হননি। তাই লোকভবনে গিয়ে পদত্যাগ করার প্রশ্ন ওঠে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে ইস্তফা দিতাম। এখন তো প্রশ্ন ওঠে না।’ তাঁর আরও সংযোজন, ‘জোর করে দখল করে যদি কেউ মনে করেন আমাকে গিয়ে পদত্যাগ করতে হবে, সেটা হবে না। আমি এখন বলতে চাই, নির্বাচনে আমরা হারিনি। আমাদের হারাতে এটা ওদের বলপূর্বক চেষ্টা। আনুষ্ঠানিক ভাবে নির্বাচন কমিশনের মাধ্যমে তারা আমাদের পরাজিত করতে পারে, নৈতিক ভাবে আমরা নির্বাচনে জয়ী হয়েছি।’

সোমবার ভোট গণনার দিনে গণনাকেন্দ্রের বাইরে তাঁকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। তাঁর দাবি, ‘কমিশন কাউন্টিং সেন্টারকেও হাইজ্যাক করে নিয়েছিল। ওরা এমনি জিতলে আমার কোন‌ও অভিযোগ থাকত না। তোমরা জোর করে আমাদের হারিয়েছ। সিআরপিএফ একদম গুন্ডাদের মতো ব্যবহার করেছে।‌ ওদের প্রতি আমার আর কোনও রেসপেক্ট নেই।’ সেই সঙ্গে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠনের কথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে জোড়াফুল শিবিরের। ২০৭টি আসন পেয়ে এককভাবে সরকার গড়তে চলেছে বিজেপি। ৮০টি আসন পেয়ে দ্বিতীয় হয়েছে তৃণমূল।

Post Views: 121

Continue Reading

Previous: রাজারহাট-নিউটাউনে পরাজিত তাপস চট্টোপাধ্যায়, কম ব্যবধানে জয়ী বিজেপি প্রার্থী পীযূষ
Next: ‘জয় শ্রীরাম’ স্লোগান নবান্নের কর্মীদের, পালা বদলের পর গেরুয়া আবিরে মাতলেন সরকারি কর্মীরা

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.