Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘জয় শ্রীরাম’ স্লোগান নবান্নের কর্মীদের, পালা বদলের পর গেরুয়া আবিরে মাতলেন সরকারি কর্মীরা

‘জয় শ্রীরাম’ স্লোগান নবান্নের কর্মীদের, পালা বদলের পর গেরুয়া আবিরে মাতলেন সরকারি কর্মীরা

Online Desk মে 5, 2026
saffron.jpg

ওঙ্কার ডেস্ক: ‘জয় শ্রীরাম’ স্লোগান উঠল নবান্নে। রাজ্য সরকারি কর্মীরা মাতলেন গেরুয়া আবির নিয়ে খেলায়। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরে রাতারাতি নিজেদের রাজনৈতিক অবস্থান বদলে ফেললেন সরকারি সচিবালয়ের কর্মীরা। মঙ্গলবার নবান্নে গেরুয়া আবির মাখার পাশাপাশি ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দেন তাঁরা।

মঙ্গলবার নবান্নের গোটা ১৪ তলা জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত ছিল। সরকারি কর্মীরা গেরুয়া পতাকাও ওড়ান। সেই সঙ্গে একদল কর্মী আবির খেলার পাশাপাশি হাততালি দেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা বঞ্চনার শিকার। ডিএ প্রসঙ্গে নতুন সরকারের কাছে তাঁরা অনেক প্রত্যাশা রাখছেন। তাঁদের আরও দাবি, ‘আগে ভয়ে ভয়ে কাজ করতাম। এখন তা থেকে মুক্তি পাওয়া গেল।’ প্রসঙ্গত, শুধু নবান্ন নয় রাজ্যের একাধিক জায়গায় সরকারি কর্মীদের অবস্থান বদলের দৃশ্য প্রকাশ্যে এসেছে। এদিন নদিয়ার কৃষ্ণনগর জেলাশাসকের দফতরের সরকারি কর্মচারী সংগঠনের সদস্যরা জয় শ্রীরাম স্লোগান তুলে ইউনিয়ন ঘরের দখল নেন। আগামী দিনে তাঁরা বিজেপির সরকারি কর্মচারী সংগঠনে যোগ দিতে চান বলেও জানান।

উল্লেখ্য, সোমবার রাজ্য বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। ২৯৩ আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সর্বত্র বিজেপির জয়গাথা রচিত হয়েছে। ৮০ আসন পেয়ে দ্বিতীয় হয়েছে তৃণমূল কংগ্রেস। এই আবহে দিকে দিকে জার্সি বদলের মতো দল বদলের হুজুগ দেখা যাচ্ছে সরকারি কর্মীদেরও মধ্যে।

Post Views: 108

Continue Reading

Previous: ‘আমরা হারিনি, যে লোকভবনে গিয়ে পদত্যাগ করব’, ইস্তফা নিয়ে মুখ খুললেন মমতা
Next: বিরোধীদের আক্রমণ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে: শমীক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.