Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিরোধীদের আক্রমণ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে: শমীক

বিরোধীদের আক্রমণ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে: শমীক

Online Desk মে 5, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ৪ ঠা মে রাজ্যের আকাশে উড়ল গেরুয়া আবির। আর সেই আবিরে কার্যত একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাংলা দখল করল ভাজপা সরকার। ২০৭টি আসনে জয়ী হয়েছে তারা, অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। একটি আসনের ফলাফল এখনও আনুষ্ঠানিক ভাবে জানা যায়নি। তবে এই বিপুল জয়ের পর থেকেই শহর ও শহরতলির বিভিন্ন জায়গা থেকে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ সামনে আসছে। কোথাও কোথাও তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর বা দখলের অভিযোগ উঠেছে, আবার কলকাতার রাস্তাতেও ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কড়া অবস্থান নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব এবং কলকাতা পুলিশ।
এরই মাঝে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসার পর বর্তমান বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, লিখিত নির্দেশিকা জারি করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিরোধী দলের বুথ, পার্টি অফিস বা সাইনবোর্ড দখল করা যাবে না। একই সঙ্গে অটো ও টোটো স্ট্যান্ড কিংবা বাজার দখলের মতো ঘটনাও বরদাস্ত করা হবে না। এই ধরনের কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কেউ যদি কোনওরকম দলীয় পতাকা হাতে নিয়ে কোনওরকম সংঘর্ষে জড়িয়ে পড়ে তাহলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বলে জানিয়েছে প্রশাসন। এমনকি শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে যাঁরা ভুল খবর ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে। কলকাতায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নাগরিকদের কাছে পুলিশের তরফ থেকে বিশেষ আবেদন জানানো হয়েছে, কোনও খবর যাচাই না করে তা বিশ্বাস করবেন না এবং সমাজমাধ্যমে ছড়াবেন না।

Post Views: 132

Continue Reading

Previous: ‘জয় শ্রীরাম’ স্লোগান নবান্নের কর্মীদের, পালা বদলের পর গেরুয়া আবিরে মাতলেন সরকারি কর্মীরা
Next: কি হবে তৃণমূলের সেকেন্ড-ইন কম্যান্ড-র? চাকা কি থেমে যাবে টয়োটা ক্যাম্রি!

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.