Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূলের পতনের পর পদত্যাগ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের

তৃণমূলের পতনের পর পদত্যাগ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের

Online Desk মে 5, 2026
kishore-dutta.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল সরকারের পতনের পর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিলেন কিশোর দত্ত। মঙ্গলবার রাজ্যপাল আরএন রবির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। ২০২৩ সালের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ওই পদে ছিলেন। তাঁর পদত্যাগের পর ওই পদে কে বসবেন তা নতুন সরকার প্রস্তাব দেবে।

সাধারণত রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কাজ করেন অ্যাডভোকেট জেনারেল। সরকারের নীতি এবং অবস্থান অনুযায়ী আদালতে সওয়াল করতে হয় এজিকে। তৃণমূল সরকারের যে মামলাগুলি আদালতে এখনও বিচারাধীন, সেগুলির ক্ষেত্রে নতুন বিজেপি সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে। এ ছাড়া নতুন সরকারের নতুন নীতি থাকে বিভিন্ন বিষয়ে। তাই সরকার বদলালে অ্যাডভোকেট জেনারেলরা পদত্যাগ করেন। তবে এটি কোনও বিধিবদ্ধ নিয়ম নয়। কী ভাবে নিয়োগ হয় এজি পদে? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে হবেন, সে বিষয়ে রাজ্যপালের কাছে নামের তালিকা পাঠাতে হয় সরকারের। সেই সুপারিশের ভিত্তিতে রাজ্যপাল এজি নিয়োগ করেন।

উল্লেখ্য, কিশোর দত্তের আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। ২০২৩ সালের নভেম্বর মাসে তিনি এজি পদ থেকে ইস্তফা দেন। তার পরেই কিশোর দত্তকে নিয়োগ করা হয়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছে বিজেপি। রাজ্যের ২৯৩ আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে জয়ী হয়েছে পদ্ম শিবির। সরকার গঠন এখনও হয়নি। নতুন সরকার গঠনের পর রাজ্যপালের কাছে এজি হিসেবে নামের সুপারিশ করবে বিজেপি সরকার।

Post Views: 92

Continue Reading

Previous: মমতার বাড়ির কাছ থেকে উঠে গেল ব্যারিকেড! ক্ষমতা হারানোর পরই শিথিল হচ্ছে নিরাপত্তা
Next: তৃণমূল জমানায় ইডির তলবে হাজিরা দেননি, কলকাতা পুলিশের সেই ডেপুটি কমিশনার শান্তনুর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি কেন্দ্রীয় সংস্থার

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.