Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুরসভার সচিবকে শারীরিক হেনস্থা্র অভিযোগ, মেয়র পরিষদীয় সদস্যকে তলব নিউ মার্কেট থানার

পুরসভার সচিবকে শারীরিক হেনস্থা্র অভিযোগ, মেয়র পরিষদীয় সদস্যকে তলব নিউ মার্কেট থানার

Online Desk মে 25, 2026
KMC.jpg

নিজস্ব সংবাদদাতা : কলকাতা পুরসভার সচিব কিশোর কুমার বিশ্বাসকে ‘হেনস্থা ও শারীরিক ভাবে লাঞ্ছিত করা’র অভিযোগে সোমবার সকালে কলকাতা পুরসভার মেয়র পরিষদীয় সদস্য বৈশ্বনর চট্টোপাধ্যায়কে তলব করলো নিউ মার্কেট থানার পুলিশ।

শনিবার কিশোর কুমার বিশ্বাস নিউ মার্কেট থানায় একটি অভিযোগ দায়ের করেন। তৃণমূল পরিচালিত এই পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের শাসক দলের কাউন্সিলর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে, নিউ মার্কেট থানার পুলিশ সোমবার বৈশ্বনর চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে।

প্রসঙ্গত, গত শুক্রবার কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে পুরসভার মাসিক অধিবেশন বাতিল করেছিলেন। তবে, সেই নির্দেশ অমান্য করে অধিবেশন হয়। কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় সমস্ত কাউন্সিলরকে ওই অধিবেশনে উপস্থিত থাকতে বলেছিলেন। সেই অনুযায়ী অধিবেশন হয়। যদিও পুরসভার অধিবেশন কক্ষটিতে তালা দেওয়া থাকায় অধিবেশনটি হয় দর্শনার্থী কক্ষে।

এরই মধ্যে, তৃণমূল কাউন্সিলররা পৌর ভবনের কাউন্সিলর ক্লাবে বিক্ষোভ দেখান। অধিবেশন কক্ষ খোলার দাবিতে একটি প্রতিনিধিদল পুরসভার সচিবের কার্যালয়ে যায়। জানা গেছে, প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন বৈশ্বনর চট্টোপাধ্যায়। সে সময় সচিবের প্রতি অশালীন আচরণ ও হয়রানির অভিযোগ ওঠে।

এরপর পুরসভার সচিব এবং কমিশনার নিউ মার্কেট থানায় একটি অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে নিউ মার্কেট থানা বৈশ্বনর চট্টোপাধ্যায়কে তলব করে। জানা গেছে, তাঁকে একটি নোটিশ পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনায় তাঁর ভূমিকা সম্পর্কে জানতে চায়, তাই তাঁকে তাঁকে তলব করা হয়েছে বলে পুলিশা সূত্র জানা গেছে।

সচিবের বিরুদ্ধে হয়রানির অভিযোগ প্রসঙ্গে বৈশ্বনর চট্টোপাধ্যায় বলেন, “আমার বাকস্বাধীনতা আছে, আমি মেয়র পরিষদের একজন সদস্য। আমার সেই অধিকার আছে। আমি তাঁদের পুরসভার কক্ষ খুলে দিতে বলেছিলাম। যদি বাকস্বাধীনতা না থাকে, যদি আমাদের মেয়র পরিষদে জনপ্রতিনিধিদের অধিকার না থাকে, তাহলে ভারতে গণতন্ত্রই বিপন্ন।”

উল্লেখ্য যে, রবিবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছিলেন যে কোনো সরকারি কর্মকর্তাকে হয়রানি বা অপমান করা সহ্য করা হবে না। তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে সচিবকে যেভাবে হয়রানি করা হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Post Views: 87

Continue Reading

Previous: দিল্লির অনুষ্ঠানে মোদীকে ফোন ট্রাম্পের! মোদীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
Next: সাতসকালে খাস কলকাতায় ভয়ংকর দুর্ঘটনা, বাতিস্তম্ভের মাথা খুলে পড়ে মৃত্যু একরত্তির

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.