Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘কলকাতায় ধর্নার অনুমতি না মিললে দিল্লিতে বিক্ষোভ দেখাব’, বিজেপিকে নিশানা মমতার

‘কলকাতায় ধর্নার অনুমতি না মিললে দিল্লিতে বিক্ষোভ দেখাব’, বিজেপিকে নিশানা মমতার

Online Desk জুন 1, 2026
mamata-banerjee-f.jpg

ওঙ্কার ডেস্ক: দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে কলকাতায় কর্মসূচি নিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। পুলিশের তরফে যদি সেই প্রতিবাদ কর্মসূচির অনুমতি দেওয়া না হয় তাহলে তিনি দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে ‘পুলিশি রাজ’ চলছে।

দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশেএদিন ফেসবুকে লাইভ করে ভাষণ দেন মমতা। সেখানে তিনি বলেন, তৃণমূল মঙ্গলবার কলকাতার রানি রাসমণি রোডে বিক্ষোভ কর্মসূচির জন্য অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশ তা অনুমোদন করেনি। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েদেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে দিল্লিতেও বিক্ষোভ করবেন। তাঁর অভিযোগ, পুলিশ ভীতি প্রদর্শন করে, গ্রেফতার করে এবং নির্বাচনী কারচুপির মাধ্যমে তৃণমূলকে দুর্বল করতে শাসকদলকে সাহায্য করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘ওরা আমাদের ধরনার অনুমতি দিচ্ছে না। রাস্তাটা প্রায় ফাঁকাই আছে। এটা মাত্র ১০০ জনের একটা প্রতিবাদ। আমরা পুলিশকে চিঠি দিয়েছি। ওরা যদি না চাইত যে আমরা ওখানে ধরনা করি, তাহলে অন্য কোনও জায়গার কথা বলতে পারত। আপনারা অনুমতি না দিলে আমি একাই দিল্লিতে প্রতিবাদ করব।’

উল্লেখ্য, সম্প্রতি সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উপর হামলার অভিযোগ ওঠে। বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ। রবিবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও হুগলিতে আক্রান্ত হন। তারই প্রতিবাদে প্রথম থেকে সরব তৃণমূল।

Post Views: 92

Continue Reading

Previous: উত্তরপ্রদেশে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, গ্রেফতার প্রতিবেশী যুবক
Next: আরও পরিণত হয়ে দলকে জেতাতে চান বৈভব

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.